নবীণা,
তোমার ঘন নিঃশ্বাসে ভারী হয়ে উঠেছে বিশ্বের জলবায়ু । বৈরী মহামারীতে বিষণ্ণতার অবসাদ ঘিরে রেখেছে জনজীবনের চার দেয়াল। আতংকের আশঙ্কায় উদ্দিগ্ন বিশ্ব হৃদয়ে । তোমার বাসনা আর ইচ্ছে গুলো ঝরে পড়ছে অলস সময়ের স্রোতে । তোমার মান অভিমান ক্রমাগতই সৃষ্টি করে দুরত্ব থেকে দুরত্বতর । ছুঁয়ে যাওয়া স্বপ্ন গুলো জেগে উঠে ব্যথাতুর মননে । প্রকৃতির প্রতিকুল মনোবৃত্তিতে পৃথিকরণের করুণ সুর । শান্ত হই, নিবিড় রই, বঞ্চিতদের দলে । সারা বিশ্বের আহাজারীতে যখন বুক কাঁপে, গোপনে কেঁদে বেড়ায় তখন জীবনের আপন সংলাপ । চাওয়া গুলো পাওয়ার খতিয়ানে হয় না নথি । সময়ের গড়মিলে খুঁজে ফিরি চুড়ান্ত হিসাবের তালিকা । ব্যথিত হই, পাপড়ি ছোঁয়া সৌরভে, বিশ্বময় দুর্যোগে । অলস প্রান্তরে ভেসে যায় সময়ের হাল। তার সাথে মন খারাপের অভিলাষ, একাত্মায় বসতি গড়ে তোমার রুঢ় প্রহর । কালের ফ্রেমে বন্দি, অনাদিকালের সুপ্ত অভিপ্রায় । তোমার আহত চিত্তের কস্ট আমি বুঝি, সেখানে আমি নিজেকে খুঁজি । বিশ্ব মন্দা লগনে চাতকের মতো অনেকটা ক্লান্ত হয়ে উঠেছো, অস্থির আর অলসতায় ঘ্রাস করে নিয়েছে প্রতিদিনের দিন লিপি । প্রান্তিক চাওয়া গুলো বিয়োজনের স্তুপে রুপ নিচ্ছে, । ভারী হয়ে উঠেছে আকাশ, বাতাস, নিঃশ্বাস, এবং কোমল মনের কোষ গুলো । তবুও প্রত্যাশা বুনি, ক্রান্তি দুরিকরণে ফিরে আসবে সোনালী ভোর । নীল আকাশ, নির্মল বাতাসে, পাখী গাইবে, প্রজাপতি ডানা মেলবে, ঝরণা ছুটে চলবে প্রকৃতির যথাযথ নিয়মে । আবার আমরা ফিরে আসবো , হাতে হাত ধরে, ভালবাসার প্রান্তরে ।।
এই কামনায়, ভাল থেকো ।
আর নয় আজ ।
তোমার ই
সেকুল
~~~~~~~~~~
রচনা কাল ঃ ২৯/০৩/২০২০
চিঠি
মোট পড়েছেনঃ ১,২৪৪জন
আজ পড়েছেনঃ ০জন
অভিমানের দড়ি বেশি লম্বা হয়ে গেলে আলগা হয়ে যায়। তাই অভিমান কাঁচা থাকতেই চুকিয়ে দিতে হয়। শুকিয়ে যেতে দিতে নেই।
ধন্যবাদ, অনেক শুভ কামনা জানাই
অসাধারণ একটি সুন্দর শব্দ চয়নের চিঠি পড়লাম। এতো আবেগ, ভালোবাসা পূর্ণতা পাক। শুভ কামনা রইলো
ধন্যবাদ দিদি,
অনেক শুভ কামনা জানাই
মনোমুগ্ধকর লিখনশৈলি ।
ধন্যবাদ ভাই, অনেক শুভ কামনা
বাহ্
বিধ্বস্থ মনের আবাগঘণ চিঠি
দারুন রোমাঞ্চকর।
ধন্যবাদ ও অনেক শুভ কামনা
চমৎকার শব্দ চয়নে আবেগঘন চিঠি।
দারুণ লেগেছে।
ধন্যবাদ ও অনেক শুভ কামনা
অনেকদিন পরে লিখলেন।
নিয়মিত লিখুন।
ধন্যবাদ ও অনেক শুভ কামনা।
বেশ ভাল লাগলো।
ধন্যবাদ
ধন্যবাদ
তবুও প্রত্যাশা বুনি, ক্রান্তি দুরিকরণে ফিরে আসবে সোনালী ভোর ।
ধন্যবাদ ও অনেক শুভ কামনা