তোমার জন্য অপেক্ষা

আমি অপেক্ষায় আছি-
তোমার ভালোবাসার এক এক ফোঁটা সুখ নেব বলে।
আমি অপেক্ষায় আছি-
তোমার সমস্ত দেনা-পাওনা একটু একটু করে মিটিয়ে দেব
আঁচল ভরা বাসনার সুবাসে।
তোমার বাম অলিন্দে জমে থাকা যত মান-অভিমানের ডালা ,
আজ সাজিয়ে দেব আমার অধরের প্রস্ফুটিত গোলাপের পাপড়ি দিয়ে।
আজ যদি ঘুমের দল চোখের পাতায় বসত গড়ে;
বলবো ভালোবাসতে দাও মোরে- ঋণ শোধ করিবার তরে।

আমি অপেক্ষায় আছি-
চৈত্রের খরতাপে চৌচির তোমার বুকের জমিন-
ভেজাবো আমার চোখের জমানো শ্রাবণধারায়।
তুমি আসবে লাবণ্যহীন ঝরা পাতার লাবণ্য হয়ে,
নতুনের আগমনী বার্তা নিয়ে।
বিরহের সুর-মূর্ছনায় বিরস বদনে বয়ে যাওয়া দিনপঞ্জি ,
তোমার আমার সঙ্গম ধারায় হারাবে-প্রমত্ততা পদ্মার আবক্ষে।

তোমার কপোল বেয়ে ঝরে পড়া লোনাজল ,
চঞ্চুর অম্বরচুম্বিতে শুষে নেব।
তোমার আমার নেশার উন্মাতালে-
বেলা অবেলার এলোমেলো খেরোখাতা পড়ে থাক;
ধূলোর এক ইঞ্চি আস্তরণের আবরণে।

মোট পড়েছেনঃ ১,৭৯০জন আজ পড়েছেনঃ ০জন

২৫টি মন্তব্য

  1. তোমার কপোল বেয়ে ঝরে পড়া লোনাজল ,
    চঞ্চুর অম্বরচুম্বিতে শুষে নেব।
    তোমার আমার নেশার উন্মাতালে-
    বেলা অবেলার এলোমেলো খেরোখাতা পড়ে থাক;
    ধূলোর এক ইঞ্চি আস্তরণের আবরণে।
    ভালো লাগলো দিদিভাই। শুভকামনা।

  2. তোমার কপোল বেয়ে ঝরে পড়া লোনাজল ,
    চঞ্চুর অম্বরচুম্বিতে শুষে নেব।

    ইস্! কলিজায় প্রেমের কলকাঠি নাড়াচাড়া করে।
    উফফ! মিষ্টি হাসিতে রহস্যময় টোল পড়ে।

    1. ধন্যবাদ আপনার সুচিন্তিত মতামত প্রদান করার জন্য। এই দুঃসময় কেটে যাবে। করোনা কে জয় করবোই খুব শীঘ্রই। ভালো থাকুন সুস্থ থাকুন

  3. ইশশ
    কি রোমান্টিক আবহ

    /////আমি অপেক্ষায় আছি-
    চৈত্রের খরতাপে চৌচির তোমার বুকের জমিন-
    ভেজাবো আমার চোখের জমানো শ্রাবণধারায়।

    মন ভালো হয়ে যাওয়ার মতো কবিতা-

মন্তব্য করুন