ভালবাসার সংস্কার

 

রক্ত সমুদ্রের আচ্ছাদনে গঠিত মন
তোমার শীতল স্পর্শে
সেখানে জোয়ার আসে –
অস্হির হৃদতটে,
আদ্যোপান্ত ব্যাখা করা কঠিন-
নির্ভীক প্রেম জুগুপ্সা রেখেও
ধরা দেয় শশাঙ্ক মেঘপুঞ্জের লুকোচুরি খেলায়।

ঈশ্বর প্রদত্ত প্রেম বিশৃঙ্খল নর-নারীর
অশ্লীল স্পৃহায়-
বার বার পরাজিত ইচ্ছার স্হলনে!
সে প্রেম চাইনা যা বসন মিত্র,
কিংবা মধুকালের মধুপোকার গুঞ্জনে
আমন্ত্রিত প্রেম ছড়ায় মহিরুহ শাখায়;
মুষ্টিমেয় হোক,
হোক তা অতলস্পর্শী-
ছুৃঁয়ে দিবো প্রেম প্রিয়ংবদা রমনীর বাহুতে।

কল্যানকর যা কিছু অভিন্ন নীতি
এনে দিবে কঙ্কর পরানে,
প্রতারণার দুষ্কর্ম সংস্কার করে-
গঠিত করবো প্রসূন!
ভালবাসার ধ্বজা উড়িয়ে দিবো
তাজমহলের চুড়ায়;
জ্বাজ্জল্যমান বিশ্ববন্দিত
উপাখ্যান রচিত করে-
তবেই আমার মহাপ্রস্থান।
কি সাথে থাকবে তে?

মোট পড়েছেনঃ ৯৭০জন আজ পড়েছেনঃ ০জন

৮টি মন্তব্য

  1. সব গুলো শব্দের অর্থ বুঝে পড়তে পারছিনা। ডিকসনারি লাগবে 🙁
    দেখি জ্ঞানীজনেরা কি মন্তব্য দেন, তাদের গুলো পড়ে বুঝে আবার আসবো কমেন্ট করতে 🙂

    শুভ কামনা 🌹🌹

  2. শব্দার্থ দিলে ভালো হতো। “নির্ভীক প্রেম জুগুপ্সা রেখেও
    ধরা দেয় শশাঙ্ক মেঘপুঞ্জের লুকোচুরি খেলায়।”অসাধারণ শব্দ চয়ন। প্রতিটি লাইন চমৎকার লিখেছেন। ভালোবাসার সংস্কার কাজে দিলেই ভালো

মন্তব্য করুন