মনটা ভেঙ্গে হয়েছে জরজর,
চোখেতে জল ঝরে ঝরঝর।
জীবনটা এখন হয়েছে নরভর,
তবুও এখনো তোমার প্রেমে
রয়েছি অনড়।
তুমি তো হয়েছো পর,
আমায় করেছো যাযাবর।
রাখোনি আমার কোন খবর ,
আমি কিন্তূ এখনো তোমার
প্রেমে অনড়।
এখনো তোমায় করতে পারিনি পর,
তোমার ভালোবাসাতে হয়ে গেছি
নিশাচর।
মোর বুকেতে বেধেছি তোমার
ভালোবাসার কবর,
বন্ধু,
আজ ও কিন্তূ আমি তোমার
ভালোবাসায় অনড়।
মোট পড়েছেনঃ ৮৬৬জন
আজ পড়েছেনঃ ০জন
আপনার ভালোবাসা অমর হোক। ভালো থাকবেন সবসময় শুভ কামনা
আপনার প্রতি দোয়া রইলো।
সুন্দর ছন্দময় অনেক শুভ কামনা রইল কবি দা
ধন্যবাদ লিটন দা।
তুমি তো হয়েছে পর,
আমায় করেছো যাযাবর।
রাখোনি আমার কোন খবর ,
আমি কিন্তূ এখনো তোমার
প্রেমে অনড়……
যে পর হয়েই গেছে, তার জন্য আর অনড় থেকে কি হবে কবি? ছান্দিক পদ্য ভালো লিখেছেন।
তার জন্য নয়, তার প্রেমে অনড়। চলে গেলে তো ধরে রাখা যায় না । চাইলেও অনেক কিছু ভুলে যাওয়া যায় না ।
কৃতজ্ঞতা আপনার প্রতি প্রশংসা করার জন্য।
দারুণ লেখা ,বেশ ভালো লাগলো ।
ধন্যবাদ প্রিয়
“এখনো তোমায় করতে পারিনি পর,
তোমার ভালোবাসাতে হয়ে গেছি
নিশাচর।”
ভালবাসার এমন আকুতি
জানায় নীরব সাগর।
ভালো লাগলো। শুভ কামনা।
ভালোবাসা মানুষকে অসহায় করে ধরে তাইতো প্রকাশ করা ছাড়া আর কিছুই থাকবে না।
চমৎকার লেখা,পড়ে মুগ্ধ হলাম।
শুভ কামনা রইল
ধন্যবাদ রইলো প্রিয়।
কঠিন প্রেম, তবে আমি মনে করিনা এক জায়গায় অনড় থেকে জীবনটা বৃথা করে দেওয়ার কোন মানে আছে।
বৃথা শুধুই অনড় ভালোবাসা।
তুমি তো হয়েছো পর,
আমায় করেছো যাযাবর।
রাখোনি আমার কোন খবর ,
আমি কিন্তূ এখনো তোমার
প্রেমে অনড়।
আমি ওখন তাদের প্রেমে অনড়।