অধরা

একদিন তুমি বললে,
আমায় নিয়ে একটা কবিতা লিখতে পারো?
আমি বলেছিলাম, তোমার পুরো অবয়বই তো একটা মস্ত কবিতা।
মেয়েটি হেসে বলেছিলো ,না সেটা না,
তুমি আমায় নিয়ে, আমার অনুভুতি নিয়ে,
তোমায় আমার ভালো লাগা নিয়ে একটা কবিতা লিখে দেখাও,
তবেই আমি তোমার হবো।
আমার অবয়ব তো বিধাতার লেখা কবিতা।
যা তিনি ফুটিয়ে তুলেছেন নিজের অপূর্ব সৃষ্টি কর্মে।
সেই থেকে আমি শুধু তোমায় দেখি,
আর চোখ মেলে তাকিয়ে থাকি,
কি অপরূপ তুমি!
কবিতারা আসে কিন্তু আমি ধরতে পারি না।
আর দিনশেষে,
কিছুতেই তোমাকে নিজের করে পাওয়া হয়ে ওঠে না।
তুমি বরাবরই থেকে যাও অধরা।
মোট পড়েছেনঃ ১,১১৬জন আজ পড়েছেনঃ ০জন

১০টি মন্তব্য

  1. আমার অবয়ব তো বিধাতার লেখা কবিতা। ‘আমার ‘ জায়গায় তোমার হবে মনে হয়। কবিতারা আসে কিন্তু আমি ধরতে পানি না। ‘পানি’ এর জায়গায় পারি হবে তাইনা ভাইয়া?? ইস আমিও চাই আমায় নিয়ে কেউ লিখুক। ধন্যবাদ ভাইয়া

  2. “সেই থেকে আমি শুধু তোমায় দেখি,
    আর চোখ মেলে তাকিয়ে থাকি,
    কি অপরূপ তুমি!”

    অধরাদের এমন রূপের বর্ণনা করা যায়
    তাকে নিয়ে ভাবুন
    যে তোমায় পেতে চায়।
    শুভ কামনা।

মন্তব্য করুন