বিষণ্ণ রাত পেরিয়ে গেলে তুমি ফিরে এসো সোনালী সুর্যের আলোয় ধুয়ে।
প্রথম আলোর মতো হাত ভর্তি করে দেবো কিছু রোদ্দুর! নেবে তো?
প্রতিদিন অপেক্ষারা হোঁচট খেতে খেতে আহত হচ্ছে।
ভুলে গেছো?
এখানে এখনো রয়ে গেছে শুকনো মরা ডালের মাঝে দুটি পাতার জীবন।
দেখবে এসো!
আবদারের হাত বাড়িয়ে দিয়ে দেখো ;আজো ইচ্ছে গুলো নিঃশ্বাস নিচ্ছে নিঃশ্বাসের সাথে জড়িয়ে।
খুব কি বেশি চেয়েছি?
একটা জীবন ধরে চেয়েছি শুধুই তোমার কন্ঠ শুনতে!
খুব কি বেশি?
মোট পড়েছেনঃ ৮৪৫জন
আজ পড়েছেনঃ ০জন
সোনালী সূর্যের উজ্জ্বল-প্রত্যাশা আমাদের থাকে, লাগেও।
কিন্তু তা আমাদের ছুঁয়ে যায় না, ছুঁয়ে দেয় না।
তবু প্রত্যাশা থাকেই… যেমন করে থাকে প্রতিদিন রাত্রি পার হলে সুর্য ফিরবে।
এতো বেশি চাওয়া নই আপু, আপনার চাওয়া যেন পূরণ হয় আপু।
সুন্দর লিখেছেন, শুভেচ্ছা আপু।
আমাদের সবারই কিছু না কিছু চাওয়া থাকেই, সবার চাওয়াটুকু বেঁচে থাকুক অন্তত, নইলে মানুষ বাঁচতেও ভুলে যায়।
অতি সত্য বলেছেন আপু, শুভকামনা জানবেন।
“একটা জীবন ধরে চেয়েছি শুধুই তোমার কন্ঠ শুনতে!
খুব কি বেশি?”
ফিরে আসার জন্য এতো আকুল আবেদন
কেউ ফিরাবে না।
শুভ কামনা
শুভ কামনা নিরন্তর।
অনেক সময় একটু কথা শুনতে চাওয়াটাও পুর্ণ হয়না কারো উদাসীনতায় , অহংকারে। খুব ভালো লেগেছে। ধন্যবাদ আপু 💓🌹
ধন্যবাদ ছোটদি। ভালো থাকবেন সবসময়।
অনন্যসুলভ শব্দশৈলিতে চমৎকার উপস্থাপন ।
আন্তরিক ধন্যবাদান্তে কৃতজ্ঞতা রইলো।
বেশ রোমান্টিক কবি আপু
অনেক শুভ কামনা জানাই—–
আমি কবিতা লিকতারিনা😢 কবি তো না-ই। এইটা একটা যাচ্ছেতাই লেখা। তবু অনুরোধে ঢেঁকি গেলা। ধন্যবাদ আপনাকে লিটন ভাই।
অনেক বেশি বেশি চেয়ে ফেলেছেন আপনি! পুজিবাদের দুনিয়ায় এত বেশি চাইতে হয় না। নইলে জামানত বাজেয়াপ্ত হবার আশংকা থাকে 🙂
হাহাহা, এতো সুন্দর করে কিভাবে লেখো তাই-ই ভাবি। ছেলে হলে তোমার প্রেমে ডুবে যেতে এক মূহুর্ত দেরি করতাম না 😜😜
এভাবেই লিখো, এমনই থেকো,
ভালোবাসা অনেক অনেক ❤❤
আপনি ঠিকই বলেছেন।পুজিবাদের দুনিয়ার কথা বেমালুম ভুলে যাই নিয়মমাফিক। আর তাইতো জামানত বাজেয়াপ্ত হতেই থাকে কেবলই!
ভাগ্যিস, তুমি ছেলে নও 😊
তবে ভালো কি কম বাসো?
ভেবে দেখো তো!
ভালবাসা ❤❤❤
ভালো তো বাসি-ই 🙂
টের পাও না?
বিষণ্ণ রাত পেরিয়ে গেলে তুমি ফিরে এসো সোনালী সুর্যের আলোয় ধুয়ে।
প্রথম আলোর মতো হাত ভর্তি করে দেবো কিছু রোদ্দুর! নেবে তো?
————-চমৎকার
অশেষ ধন্যবাদ।
আশা নিয়েইতো বেঁচে আছি। নিত্যদিনের বিষন্নতার অবসান হোক। এক চিলতে সোনালি আভা ছড়িয়ে যাক হৃদয়ের গহীনে অন্ধকার আলোকিত করে।
দারুণ কবিতা।