খুন

========================
এখনো সভ্যতা একই নিয়ম মানছে
খুনের বদলা খুন করচ্ছে!
এই তো জ্বলানময় আগুন জ্বলছে
অথচ ভেবে দেখি না
কুত্তার চেয়ে কম কিসের
শিয়াল, শকুন, হায়নার চেয়ে
হিংস্রো বিশের;

বিবেক, বৃদ্ধি- জ্ঞান গেলো কোথা-
সবই যেনো ক্রোধ নেশায় ছুটচ্ছে
এ দিখে- সে দিখে; ভাবনার বোধটা কোথায়?
সত্যই দিনে দিনে অন্যরকম পশু হয়ে যাচ্ছি-
আর কতদিন বেঁচে থাকার জন্য-
বলো প্রভু কেনো খুনের বদলা খুন?
অনুতাপের রক্তময় পাপ ভেসে যায় গঙ্গায়-

গেলে কি হবে পরিপূর্ণ  না- না-
খুনের পরিসমাপ্তি- নয় ভালবাসার রক্তিম

শুধু খুন আর খুন।

২১ ফাল্গুণ ১৪২৬, ০৫ মার্চ ২০
———————————-

মোট পড়েছেনঃ ৭৯৪জন আজ পড়েছেনঃ ০জন

১৯টি মন্তব্য

  1. বিবেক, বৃদ্ধি- জ্ঞান গেলো কোথা-
    সবই যেনো ক্রোধ নেশায় ছুটচ্ছে
    এ দিখে- সে দিখে; ভাবনার বোধটা কোথায়?
    সত্যই দিনে দিনে অন্যরকম পশু হয়ে যাচ্ছি-
    আর কতদিন বেঁচে থাকার জন্য-
    বলো প্রভু কেনো খুনের বদলা খুন?
    অনুতাপের রক্তময় পাপ ভেসে যায় গঙ্গায়-

    প্রতিটি মুহূর্তেই খুন হচ্ছে আমাদের বিবেক বুদ্ধি, মানবিক গুণাবলি, অসাধারণ লিখলেন ভাই।

  2. বিবেক,বুদ্ধি, মনুষ্যত্ব, ন্যায় -অন্যায় বিচার সব হারিয়ে আমরা পশুর চেয়েও অধম হয়ে গেছি। পশুর সাথে তুলনা করে পশুকে অপমান করি সেটা ঠিক না। ওরা আমাদের চেয়ে শত শত গুণ ভালো। ওরা শুধু বলতে পারেনা তানাহলে ওরা আমাদের কেই ধিক্কার জানাতো। ধন্যবাদ ভাইয়া। ভালো থাকুন সবসময়

  3. “এখনো সভ্যতা একই নিয়ম মানছে
    খুনের বদলা খুন করচ্ছে!“

    কারন খুনীর প্রেতাত্বারা আজো বেঁচে আছে
    আবার কেক কেটে উল্লাস করছে।
    শুভ কামনা।

  4. অনলাইনে মাঝে মাঝে কিছু ভিডিও দেখি যা দেখে নিজেকে মানুষ ভাবতে কষ্ট হয়। আমাদের মনের ভেতর এতোই নিষ্ঠুরতা জমা আছে যা কল্পনার অতীত। অবশ্য ভালো মানুষদের সংখ্যাটাই পাবেন বেশী………শুভ সকাল।

মন্তব্য করুন