আমি আছি মিশে

যদি দেখা না হয়, প্রভাতের রাঙা মুখ ~
যদি না মেলে সাড়া, প্র‍য়োজনে বিমুখ ~
কোন পথে হবো আমি, জানো কি,
সোনালী আলোর দিশারী ।।
এক আকাশ, তার বুকে এক গুচ্ছ মেঘ ~
সবুজের উপর ক্লান্তির নিশ্বাস ~
প্রান্তিক আয়োজন, দৈনিন্দিন রীতিমালা ~
বেশ তো ছিলাম, আছিও বেশ ~
তবুও যেন মনের অগোচরে নিরুদ্দেশ ।।
স্বপ্নকে ছুঁয়ে যাই, পূর্ণ অবকাশে ~
ক্লান্তির ঘাম মুছে যায়, বিষণ্ণ প্রহরে ~
ছুটে চলি অবিরাম, গন্তব্য বিহীন ~
শুরুতেই শেষ, শেষ থেকেই শুরু, ঘুর্ণায়মান ।।
বসন্ত ছুঁয়ে যায়, দোয়েলের শীষে ~
ঘুমন্ত শহরে, আমি আছি মিশে ।।

মোট পড়েছেনঃ ৬৭৫জন আজ পড়েছেনঃ ০জন

১৪টি মন্তব্য

  1. শুরুতেই শেষ, শেষ থেকেই শুরু, ঘুর্ণায়মান ।।
    বসন্ত ছুঁয়ে যায়, দোয়েলের শীষে ~
    ঘুমন্ত শহরে, আমি আছি মিশে ।।

    বাহ্ চমৎকার অনুভুতি। প্রিয় ভাইয়া নিজে লিখুন অন্যের পোষ্টেও কম বেশ মন্তব্য করার অনুরোধ করছি।

  2. স্বপ্নকে ছুঁয়ে যাই, পূর্ণ অবকাশে ~
    ক্লান্তির ঘাম মুছে যায়, বিষণ্ণ প্রহরে ~
    ছুটে চলি অবিরাম, গন্তব্য বিহীন ~
    শুরুতেই শেষ, শেষ থেকেই শুরু, ঘুর্ণায়মান ।।
    বসন্ত ছুঁয়ে যায়, দোয়েলের শীষে ~
    ঘুমন্ত শহরে, আমি আছি মিশে ।।

  3. বিষন্ন প্রহরে অথবা ক্লান্ত নির্জন একাকীত্বে যিনি আলোর দিশারী হয়ে জ্বলতে পারেন, তিনিই হন পরম পূজনীয়। এমন ভালোবাসা উপেক্ষিত থাকে না।

    সুন্দর ইচ্ছের কথা পড়ে ভালো লাগলো।
    শুভ কামনা 🌹🌹

    * নিশ্বাস- নিঃশ্বাস

মন্তব্য করুন