নিষিদ্ধ চিঠি

আমার প্রিয়তমা সম্প্রীতি সেন
চিঠিতে প্রেমের উদ্ভট গল্প বলে-
আমার শোয়ার ঘরে কুত্তাটা ক্ষ্যাপছে
আরেকটা ধবধবে কুত্তার ভুলভাল উচ্চারণ
তাজা রক্তে রঞ্জিত- তারপর মানুষের বিছানা।

অতঃপর, একটি উচ্চারণ
রাষ্ট্রীয় কায়দাকানুনে দ্বৈত কুত্তায় সঙ্গম করে।

আমার প্রিয়তমা সম্প্রীতি সেন
প্রেমের শেষ আক্ষেপে লিখে-
এখন সঙ্গমতান্ত্রিক সাম্প্রদায়িক উত্তেজনা
কুশলে- শতবর্ষী রক্তে দুষিত ভাইরাস ঢুকবে?

ইতি—–
তোমাকে জাতের দেয়াল টপকেও চুমু খাই।

নেত্রকোণা, ময়মনসিংহ।

মোট পড়েছেনঃ ৬৭৪জন আজ পড়েছেনঃ ০জন

২০টি মন্তব্য

  1. আমার প্রিয়তমা সম্প্রীতি সেন
    প্রেমের শেষ আক্ষেপে লিখে-
    এখন সঙ্গমতান্ত্রিক সাম্প্রদায়িক উত্তেজনা
    কুশলে- শতবর্ষী রক্তে দূষিত ভাইরাস ঢুকবে?
    ———-চমৎকার

  2. খুব ভালো লাগলো কবিতা।” আমার প্রিয়তমা সম্প্রীতি সেন
    প্রেমের শেষ আক্ষেপে লিখে-
    এখন সঙ্গমতান্ত্রিক সাম্প্রদায়িক উত্তেজনা
    কুশলে- শতবর্ষী রক্তে দুষিত ভাইরাস ঢুকবে?” ভালো লাগলো। শুভ কামনা রইলো আপনার জন্য

      1. আমি আমাকেই আঘাত করি, তাই কবিতা বের করি। কাউকে আঘাত করতে আমার বিবেকে লাগে।জয় হোক মানবতার।ধন্যবাদ ভাইয়া আপু দু’জনকেই।

  3. নিষিদ্ধ চিঠির নামে
    প্রকাশিত উত্তেজনা ও ইংগিত পূর্ন লেখাটি
    অধম আমি বুঝতে না পারার জন্য দু:খিত।
    কবির জন্য শুভ কামনা।

    1. আপনার মন্তব্যের ভিতর আছে আপনি কবিতা বুঝে গেছেন।
      (প্রকাশিত উত্তেজনা এবং ইঙ্গিতপূর্ণ- এই লাইনটি তার যথোপযুক্ত ভাব প্রকাশ করে।

      ধন্যবাদ দাদাভাই 💞

মন্তব্য করুন