আমার প্রিয়তমা সম্প্রীতি সেন
চিঠিতে প্রেমের উদ্ভট গল্প বলে-
আমার শোয়ার ঘরে কুত্তাটা ক্ষ্যাপছে
আরেকটা ধবধবে কুত্তার ভুলভাল উচ্চারণ
তাজা রক্তে রঞ্জিত- তারপর মানুষের বিছানা।
অতঃপর, একটি উচ্চারণ
রাষ্ট্রীয় কায়দাকানুনে দ্বৈত কুত্তায় সঙ্গম করে।
আমার প্রিয়তমা সম্প্রীতি সেন
প্রেমের শেষ আক্ষেপে লিখে-
এখন সঙ্গমতান্ত্রিক সাম্প্রদায়িক উত্তেজনা
কুশলে- শতবর্ষী রক্তে দুষিত ভাইরাস ঢুকবে?
ইতি—–
তোমাকে জাতের দেয়াল টপকেও চুমু খাই।
নেত্রকোণা, ময়মনসিংহ।
মোট পড়েছেনঃ ৬৭৪জন
আজ পড়েছেনঃ ০জন
কাব্যপাঠে বেশ উপলদ্ধীকর—–
অনেক শুভ কামনা রইল কবি দা
ভালোবাসা জানবেন দাদা ❣️🍂
ভাষা, বর্ণ ও বাক্য গঠন সবই চমৎকার I
অনেক ধন্যবাদ ভাইয়া 💞
আমার প্রিয়তমা সম্প্রীতি সেন
প্রেমের শেষ আক্ষেপে লিখে-
এখন সঙ্গমতান্ত্রিক সাম্প্রদায়িক উত্তেজনা
কুশলে- শতবর্ষী রক্তে দূষিত ভাইরাস ঢুকবে?
———-চমৎকার
ভালোবাসা ভাইয়া 💞
আসলেই দুষিত ভাইরাস। তবুও সেই আমার প্রিয়তম।
ভালোই বললেন।
আপু জয় হোক মানবতার
ইতি—–
তোমাকে জাতের দেয়াল টপকেও চুমু খাই।
খুবি ভালো লাগলো।
জয় হোক মানবতার জয় হোক প্রেমের।
ধন্যবাদ আপু 💕
বর্তমানে তা-ই দেখা যাচ্ছে, আর হচ্ছে ঘটছে! কবির উপল
উপলব্ধি চমৎকার। কবিকে শুভেচ্ছা।
দাদা ভাই
জয় হোক মানবতার জয় হোক অসাম্প্রদায়িকতার।
খুব ভালো লাগলো কবিতা।” আমার প্রিয়তমা সম্প্রীতি সেন
প্রেমের শেষ আক্ষেপে লিখে-
এখন সঙ্গমতান্ত্রিক সাম্প্রদায়িক উত্তেজনা
কুশলে- শতবর্ষী রক্তে দুষিত ভাইরাস ঢুকবে?” ভালো লাগলো। শুভ কামনা রইলো আপনার জন্য
অতঃপর, একটি উচ্চারণ
রাষ্ট্রীয় কায়দাকানুনে দ্বৈত কুত্তায় সঙ্গম করে।
নেতাগো চপোঘাত করলেন ভাল ভাবেই।
নেতাগো চপোঘাত করলো কিন্তু তারাতো শোধরাবার নয়। ধন্যবাদ
আমি আমাকেই আঘাত করি, তাই কবিতা বের করি। কাউকে আঘাত করতে আমার বিবেকে লাগে।জয় হোক মানবতার।ধন্যবাদ ভাইয়া আপু দু’জনকেই।
নিষিদ্ধ চিঠির নামে
প্রকাশিত উত্তেজনা ও ইংগিত পূর্ন লেখাটি
অধম আমি বুঝতে না পারার জন্য দু:খিত।
কবির জন্য শুভ কামনা।
আপনার মন্তব্যের ভিতর আছে আপনি কবিতা বুঝে গেছেন।
(প্রকাশিত উত্তেজনা এবং ইঙ্গিতপূর্ণ- এই লাইনটি তার যথোপযুক্ত ভাব প্রকাশ করে।
ধন্যবাদ দাদাভাই 💞
চমৎকার প্রকাশ হুদা।
শুভ কামনা।