ভাঙ্গাচুরা আমি

আর কতো ভাঙ্গবো!
আর কতো ভেঙ্গে চুরে,
নতুন করে গড়বো নিজেকে?

কাঁচের মমি নই আমি
তাই আমার এ ভাঙ্গন,
হয় না কারো দৃষ্টি গোচর।
আমার এই ভাঙ্গনের শব্দ,
কারো কর্ণ ভেদ করে মস্তিষ্কে-
তোলে না আলোড়ন।

রক্ত মাংসে গড়া ইস্পাতের মানবী আমি!
তাই আমার এ ভাঙ্গনের স্বাক্ষী শুধুই আমি।
আমার এ ভাঙ্গনের বিভৎস শব্দের তীব্রতা-
শুধু আমারই মস্তিষ্কে করে বিচরণ।
আমার এ ভেঙ্গে চুরে ধূলিসাৎ হওয়া-
ভয়ানক ধ্বংস স্তুপ শুধু আমারই হয় দৃষ্টি গোচর।

 

মোট পড়েছেনঃ ৯৯৪জন আজ পড়েছেনঃ ০জন

৩০টি মন্তব্য

  1. ★★কাঁচের মমি নই আমি
    তাই আমার এ ভাঙ্গন,
    হয় না কারো দৃষ্টি গোচর।
    আমার এই ভাঙ্গনের শব্দ,
    কারো কর্ণ ভেদ করে মস্তিষ্কে-
    তোলে না আলোড়ন ★★

    কাঁচের মমি! বাহ চমৎকার উদাহরণ 🙂
    ভালো লাগলো কবিতাটি,
    শুভ কামনা 🌹🌹

  2. সুন্দর হয়েছে আপু। নিজের ভাঙ্গন নিজেরই দৃষ্টি গোচর হয়। অন্য কারো তা অগোচরেই রয়ে যায়। ভালো থাকুন শুভ কামনা রইলো

  3. চারপাশের সবাই এখন যান্ত্রিক, ভয়ানক ব্যস্ত। তাই অন্যের ভাংচুরের শব্দ ইচ্ছে করেই আর কেউ কানে তোলে না।

    চমৎকার লিখেছেন। 🌹🌹

    1. আর কয়েক ঘণ্টা বাদে আপনাদের সবাইকে দেখবো । আমি খুব এক্সাইটেড

      আন্তরিক ধন্যবাদ জানবেন
      ভালো থাকবেন সবসময়

  4. কাঁচের মমি নই আমি
    তাই আমার এ ভাঙ্গন,
    হয় না কারো দৃষ্টি গোচর।
    আমার এই ভাঙ্গনের শব্দ,
    কারো কর্ণ ভেদ করে মস্তিষ্কে-
    তোলে না আলোড়ন।

    চমৎকার অনুভুতি।

  5. “কাঁচের মমি নই আমি
    তাই আমার এ ভাঙ্গন,
    হয় না কারো দৃষ্টি গোচর।”
    এতো সুন্দর ছবির মাঝে যেভাবে আপনার প্রকাশ ঘটেছে
    সেটা আমার দৃষ্টিগোচর হয়েছে আপু।
    শুভ কামনা।

    1. যা বলেছেন
      চলুক তবে এই ভাঙ্গা গড়া খেলা অবিরাম অবিরত।

      আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
      ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়

মন্তব্য করুন