সকালের গল্প

এই শোন !
ফোনটা রেখো না যেন ;
একটা সকালের গল্প বলি ;
খুশি হবে শুনে ;
তুমি বিহনে-
কি করে কেটে যায় দিনগুলি ।

তুমি নেই তাই দুষ্টু বাতাস ;
উড়ায় জানালার আঁচল
কড়কড় শব্দে তোমার সুরে ডাকে
ঝং ধরা কব্জাটা……..বিকল ।

টিনের চালায় পায়রাগুলির
ডানা ঝাপটানোর শব্দে ,
আছড়ে পড়ে আয়েশী কিরণ
একেলা বিছানাতে ।
গ্রীলের ফাঁকে, সোজা সরু পথে
কাতুকুতু দেয় পাপড়িতে ,
ঘোর লাগা ভোরে, ভিষন মজার
স্বপ্নটা ভেঙ্গে দিতে ।

এ যেন তুমি – তিথী !
তোমারি শিক্ষায় আমার নিত্য প্রকৃতি,
বদলেছি আমি ;
যেমনটা তুমি,
শুধু, বদলায়নি জীবনের গতি ।

আড়মোড়া ভাঙ্গে-
অর্ধেকটা চায়ের, প্রচন্ড তৃষ্ণায় ;
তোমার উপস্থিতি আর অনুভবে
আমার চারি-পাশটায় ।

পা’ দুটু ঝুলিয়ে, চাদরটা সরিয়ে
তে’পায়ায় দু চোখ মেলি,
রাতের আধা জল, ভয়ার্ত শীতল
তৃষ্ণার্ত গলায় ঢালি ।

যেন তোমাকেই তিথী, শিশিরের কানে
ফিসফিস করে বলি ,
দিয়ে যা না ঝেড়ে, আধো বোজা চোখে
ভেজা দুটি অঞ্জলি ।

কোথায় গেলে !
একলা সকালে,
এতো দুরে যায়কি কেউ ?
একা একাকী, একলা পাখি
ভাঙ্গে তবু – স্বপ্নের ঢেউ ।

এমনি আমার, খুলেছে আখি
ফুরালো ভেজা ভোর ,
ওদিকে !
তোমার ঠোটে ছুঁয়েছে কি শিশির ?
ললাটে রোদ্দুর !!?

-০-

 

মোট পড়েছেনঃ ১,৫৯৭জন আজ পড়েছেনঃ ০জন

২০টি মন্তব্য

  1. “এই শোন !
    ফোনটা রেখো না যেন ;
    একটা সকালের গল্প বলি ;“

    গল্পের ছলে বন্ধু আমার
    লেখে যায় কবিতা
    তাই তো বলি কবি তুমি
    লিখতে পার সবিতা।
    শুভ কামনা।

    1. কি বলবো কি বলবো !!
      খুঁজে পাইনা ভাষা,
      এমনি করে থাকবেন পাশে
      এই ইকটু খানি আশা ॥

      কৃতজ্ঞতা রইলো লাগাতার চমৎকার মিষ্টি মন্তব্যের জন্য ।

  2. এমনি আমার, খুলেছে আখি
    ফুরালো ভেজা ভোর ,
    ওদিকে !
    তোমার ঠোটে ছুঁয়েছে কি শিশির ?
    ললাটে রোদ্দুর !!?

    বাহ্ অনবদ্য কাব্যিক সকালের অনুভুতি। চমৎকার। শুভ কামনা রইল।

  3. একটা সকালের গল্প
    শুধুই তোমার তরে – তিথী !
    তুমি কি শুনতে পাচ্ছো এই একলা এক সকালের গল্প?

    শিশির ছোঁয়া মিষ্টি ঠোঁটের আগায়
    গল্পে-গল্পে লেখা কবিতাটি আবৃত্তি করেছো?
    তবে আজকের সোনালী রোদ্দুরে মেলে দিও
    তোমার অব্যাক্ত ভালোবাসা টুকুন;

    আরেকটা গল্প হোক কবিতায়,
    আরেকটা কবিতা আসুক একান্তের,
    তুমি শুনছো তো – তিথী?

    এত চমৎকার লেখায় আর কি লিখবো ভেবে পাচ্ছি না বাবু ভাই। দারুণ লিখেছেন 🙂

    শুভ কামনা 🌹🌹

    1. এতো মিষ্টি করে বললে তিথী কবিতা ফেলে আপুর কথা নিশ্চই শুনবে।

      না আপু –
      এতো চমৎকার মন্তব্যের পর আর কিছু লিখা যায় !

      প্রাণবন্ত মন্তব্য
      ভিষন অনুপ্রানিত।

      অনেক ভালো থাকবেন সকলকে নিয়ে।
      শুভেচ্ছা ফাল্গুনী সকালের।

মন্তব্য করুন