আমার খুব দুঃখ হয়,
সেই দিনের জন্য।
যেদিন আমাকে তোমার খুব মনে পড়বে কিন্তু আমি তোমার পাশে থাকতে পারবোনা।
আমার খুব চিন্তা হয়,
সেই সময়ের জন্য।
যে সময়টাতে আমাকে তোমার খুব দরকার মনে হবে কিন্তু আমি তোমার কাছে যেতে পারবোনা।
আমার খুব অস্বস্তি হয়,
সেই মুহূর্তের জন্য।
যে মুহুর্তে তোমার খুব একাকীত্ব আঁকড়ে ধরবে কিন্তু বিশেষ মুহূর্তে কাউকে পাশে পাবে না।
আমার খুব ভাবনা হয়,
সেই একাকিত্বের জন্য।
যে একাকীত্ব তুমি তোমার জন্য নিজে নিজেই তৈরি করবে অথচ কেউ একজন অনেক করে তোমার পাশে থাকতে চেয়েছিল।
মোট পড়েছেনঃ ৯৬৩জন
আজ পড়েছেনঃ ০জন
আগামীর অনুভূতি
আজকের ভাবনায় আগামী।
ভালোবাসা বুঝি এমনি হয়। আঘাত দিলেও তার জন্য ভালোবাসার কমতি হয়না। ধন্যবাদ ভাইয়া
প্রিয় মানুষ গুলোর অবস্থান এমনি হয়
ব্যর্থপ্রেমের ইতি কথা
ভালোই লাগলো।
শুভ কামনা।
এই ইতি কথা যেন শেষ হইয়াও হইলো না শেষ ।
সে যদি না বুঝে আপনার এতো বুঝেই কি লাভ?…….কবিতায় ভালোলাগা।
সে তো বুঝলো না বলেই এতো সব ভাবনা ।
অসময়ে বুঝলে কিইবা আর লাভ?
লাভ নেই কিছু, শুধুই ভাবনা প্রিয় মানুষদের জন্য।
এক রাশ ভালো লাগার ভালোবাসা ।
ধন্যবাদ নিবেন প্রিয় ।
ত্যাগ বা কষ্টের ভেতরেই প্রকৃত প্রেম ভালবাসার স্বাধ অনুভব করা যায়। খুব সুন্দর
ভালোবাসাতে উভয় কষ্ট ভোগ কিংবা ত্যাগ।
বর্তমানে থেকে আগামীর ভাবনা,
অনেকটাই তাই । ভাবছি বসে শুধু আগামীটা এমনই হবে ।
শুভ বসন্তে ফাল্গুনী শুভেচ্ছা রইল!
ধন্যবাদ প্রিয় । বসন্তের শুভেচ্ছা নিবেন ।
সুন্দর অনুভূতির প্রকাশ করেছেন।
ধন্যবাদ প্রিয়
ভবিষ্যত ভাবনা।
শুভকামনা।
ধন্যবাদ প্রিয়