প্রত্যাশা পূরণ

দুঃখের স্বাদ কেন এতো বিষাদময় লাগে?
জীবনের আশা কেন পায় না পূর্ণতার আস্বাদন?
নিরাশারই বালুচরে বাঁধে বাসা কতজনে।
তবু হায় সুখ মেলে না এ ভুবনে।
নষ্টনীড়ে গড়ে উঠে অনিশ্চিত-
এক সুখ সংগ্রামের খেলা‌ ।
বেদনারই মাঝে বেঁচে থাকে
স্বপ্নেরই আরেক বাসনা।
নীড়হারা পাখির মতো-
যাযাবর দিনলিপি অতিবাহিত করে।
নদী যেমন সব অতীতকে পিছনে ফেলে-
ছুটে চলে আগামীর প্রত্যাশায়।
প্রত্যাশা কি হয় তাতে পূরণ?
আকাশ যেমন সব বেদনাকে লুকিয়ে রেখে,
দেখায় নতুন এক আলোর বিস্ফোরণ।
সব ঝড়-ঝঞ্ঝাটকে সরিয়ে মানুষ,
আবার স্বপ্ন দেখে নতুন এক স্বর্গের জীবন।
সে কি খুঁজে পায় স্বপ্নের সেই পৃথিবী?
মনের কোণে জমে থাকা মেঘের ছটফটানি-
কেউ কি ছুঁয়ে যেতে পারে অনায়াসে?
মনের আকাশে অগোচরে-
ঘুরে বেড়ায় যে মেঘরাশি;অতঃপর-
উঠে কি সেই আকাশে সূর্যের ঝলমল আভা?

মোট পড়েছেনঃ ৯২৩জন আজ পড়েছেনঃ ০জন

১৯টি মন্তব্য

  1. আসলে আশা/প্রত্যাশা/স্বপ্ন সবই এক কুহক!
    সব জেনে/শুনে/বুঝেই আমরা অজানা/অপ্রাপ্তির স্রোতে ভাসি/ভাসাই।
    এটাই জীবন, আমরা জীবনে বাসা বাঁধি।

  2. মিথ্যে স্বপ্নে গড়া রাজপ্রাসাদে
    আবার মিথ্যে সুখের স্বর্গ স্থাপন
    তা বুঝি আমাদের দিয়ে সম্ভব!

    দারুণ লিখেছেন দিদি

  3. আমাদের প্রত্যাশা আনুযায়ী সব কিছু হয়না ছোট দি,
    তারপরেও আশার প্রদীপ জ্বালিয়ে রাখতে হয়।

    কবিতা খুবই ভালো হয়েছে।

  4. সুখ দুঃখ জীবনের অবিচ্ছেদ্য অংশ। পাওয়া না পাওয়ার মতো পূর্ণতা এবং অপূর্ণতা জীবনের চিহ্নিত গোল পোস্ট। সুন্দর লিখেছেন কবি।

মন্তব্য করুন