আমার এক মুঠো ভালোবাসার কোন এক পর্বে প্রথম লিখি এই রান্নার কথা, সেই সময়ই আমাদের প্রিয় সাবিনা ইয়াসমিন আপু, ছাইরাছ হেলাল ভাইজান সহ আরও কয়েকজন এই রান্নার রেসিপি দেওয়ার অনুরোধ করেন, কিন্তু বিভিন্ন ব্যস্ততার কারণে রেসিপিটা আমার দেওয়া হয়নি, আজ গিন্নি এই রান্নাটি করছেন শুনে আর দেরি করলামনা ছবি তুলে নিতে, জানিতো সবাই এই রান্নাটার রেসিপি জানতে উদগ্রীব জয়ে আছেন।
এই রান্নার রেসিপি সম্পর্কে আগে কিছু না বললেই নয়, এই রেসিপি প্রথমে আমার মেঝ চাচি শিখে ছিলেন খুলনা শহরে থাকাকালীন, চট্টগ্রামে ফিরে এসে আমাদের রান্না করে খাওয়াতেই আমরা সবাই এর ভক্ত হয়ে যায়, এরপর এই রান্নাটি চট্টগ্রামের কয়েক পরিবারই করে থাকি যা আর কোথাও আমি দেখিনি।
তাহলে শুরু করা যাক মুরগীর গরম মসলা বিহীন সাদা মুরগীর রেসিপি।
প্রথমে দেশি জাতের একটি মুরগী নিন, তা আপনার সুবিধা মতো পিস করে ভালো করে ধুয়ে পানি ঝড়িয়ে রাখুন।
এরপর চুলাতে কড়াই বসিয়ে আধা কাপ তেল দিয়ে গরম করে নিন, এরপর গরম তেলে মুরগীর পিছ গুলো গরম তেলে হাল্কা ভেজে নিন, মুরগীর মাংস ভাজা হয়ে গেলে তা তেল থেকে উঠিয়ে নিন।
এরপর মুরগীর মাংস ভাজা তেলের মধ্যে একটি তেজ পাতা, দারচিনি ও চারটি এলাচি দিয়ে দিন যেন তেলটি সুগন্ধি হয়ে উঠে এমন করে ভেজে নিন।
এরপর মাংস গুলো সেই তেলে আবার দিয়ে একটু নাড়িয়ে দিন, এর সাথে চারটি মাঝারি সাইজের টমেটোকে চার ভাগ করে সব মাংসের উপর দিয়ে দিন, সাথে দিন দুই কাপ পেঁয়াজ কুচি, আটটি কাঁচা মরিচ ফালি করে দিয়ে দিন, সাথে সাথে স্বাদ মতো লবন ও এক চিমটি চিনি ছড়িয়ে দিয়ে মাংস নাড়িয়ে দিন।
একটু পর দিন এক চামচ ঘি (ঘি না দিলেও চলে কিন্তু স্বাদ বাড়াতে চাইলে ঘি অবশ্যই দিন)।
এরপর দেখুন রান্না কতদূর হলো, জানেন তো মুরগীর মাংস বেশিক্ষণ লাগেনা রান্না হতে।
এরপর চুলাটি ঠিক মতো বন্ধ করে গরম ভাত বা পোলাওয়ের সাথে গরম গরম পরিবেশন করুন।
আহা হা হা কি স্বাদ, জিভে জল এসে গেলো। 😋
সমাপ্ত।
কাইলকায় ট্রাই কত্তে আছি। ধন্যবাদ দাদা, নতুন একটি রেসিপি চাচীর কাছ থেকে আপনার মাধ্যমে জানতে পারলাম।
ভালো থাকবেন দাদা।
অবশ্যই ট্রাই করুন, দূর্দান্ত এক রান্না এইটি, সাথে আপনার ভাবীকেও ধন্যবাদ জানাবেন রেসিপিটি দেওয়ার জন্য। 😁
ভাবীসাহেবাকে ধন্যবাদ দিলাম অগ্রিম দাদা।
ধন্যবাদ ভাই, তা ট্রাই করা হয়েছে কি?
আহ্! লোল পড়ছে। দারুন স্বাদ হয়েছে বোঝাই যাচ্ছে। ধন্যবাদ এমন একটি রেসিপি দেবার জন্য।
আপু রেসিপিটি ট্রাই করেই বলুন কেমন হয়েছে। 😁
কী রেসিপি দিলেন ভাইয়া! জিভে জল থৈথৈ। বানাতেই হবে।
অবশ্যই ট্রাই করুন আপু, তারপর বলবেন কেমন হয়েছে। 😋
আহা।শুনেই মনে হচ্ছে ভীষণ টেস্টি হবে।
রান্না করবো ।
শতবার করবেন আপু, খুবই সহজ এবং টেস্টি রান্না। ☺
এবারে আমার রান্না-ভাই স্বমহিমায় হাজির, এত্ত দিনে তো ভুলেই বসেছিলাম আপনার প্রতিশ্রুতির কথা,
তবে তেল-ঝোলের কালার দেখে ছবিটি শুদ্ধু খেয়ে ফেলতে ইচ্ছে করছে।
আহা আহা, জলে জিভ!
ভাইজান প্রতিশ্রুতি দিয়েছিলাম দেবো, আমি আমার প্রতিশ্রুতি রেখেছি, এখন কাজ হবে আপনার, দ্রুত পোস্ট চাই আপনার জিভের জল কিভাবে সামলালেন তা জানিয়ে। 😁
জিভে জল নাকি জলে জিভ! তা ভাবতে ভাবতেই ওবস্থা সঙিন!
🤣😂
আপনি দেখছি ভাই রান্নাটাও ভালো পারেন।
ভাই আমি অল্প সল্প জানি, কিন্তু আজকের ছবিটা রান্না করেছেন এবং রেসিপি দিয়েছেন আপনার ভাবী।
নিজের বাসায় বেশিরভাগ সময় আমি নিজেই রান্নাবান্না করে থাকি, দাদা। তবে গরমমসলা বিহীন মাংস রান্না করা কেমন কেমন যেন মনে হচ্ছে! এর কারণ হলো, গরমমসলা ছাড়া তো মাংসের স্বাদই মিছে! তবে আপনার তথ্যবহুল রেসিপি পড়ে একদিন টেস্ট করতে হবে। যদি ভালো লাইগা যায়…
তাহলে তো আর কোনও কথাই নাই। এভাবেই চলতে থাকবে গরমমসলা ছাড়া মাংস।
দাদা সত্যি বলছি, এই রান্না অসাধারণ সুস্বাদু, ট্রাই করে দেখুন একদম ঠকবেননা।
মুরগীর রেসিপি পড়বো কখন! রান্নার ছবি দেখেই ক্রাশ খেলাম। বোঝাই যাচ্ছে খাবার খুব টেস্টি হয়েছে, আর আপনি একাই সব খেয়ে ফেলেছেন 🙁
তবে টেনশন নট, আমিও রাধবো, এন্ড খাবো উইথ পোলাও 😀😀
চমৎকার রেসিপির জন্যে ভাবিকে থ্যাংক ইউ,
আপনাকে শুভ কামনা 🌹🌹
* একমুঠো ভালোবাসা কিন্তু অনেক আগেই খতম। নতুনটা তাড়াতাড়ি রিলিজ দিন 🙂
আপু, সত্যি লেখার আগ্রহ পাচ্ছিনা, হয়ত সময় আমাকে লিখতে দিচ্ছেনা, কিন্তু খুব দ্রুতই লিখবো।
আপু রান্নাটা বেশ এবং সুস্বাদু, ট্রাই করুন তারপর বলবেন কেমন হয়েছে। 😁
আরও বেশকিছু রেসিপি চাই
ভাই রেসিপি দিতে হলে কুক হতে হয়, যা আমি কয়েক মাসের ছিলাম।
দেখা যাক সামনের দিনে কিছু দেওয়া যায় কিনা।
ধন্যবাদ ভাই।
অন্দর মহলে এই রেসিপি ট্রান্সফার করতে হবে
অবশ্যই ভাই, ট্রাই করে দেখুন, খুব সুস্বাদু।
আজকেই রান্না করবো।
ভাবিকে শুভেচ্ছা এমন রেসিপির জন্য।
আপু কেমন হলো জানাবেন প্লিজ।
অন্যরকম স্বাদ।
ধন্যবাদ আপনাকে।
করেছেন আপু?
দারুন রান্না রেসিপি একদিন বাড়ি গেলে ই চেস্টা হবে।
অবশ্যই করুন ভাই, খুবই সুস
সুস্বাদু★
প্রিন্ট করেছি বউকে দেখাব। খাব।
ভাই আরেকবার প্রিন্ট করুন, কিছু কারেকশন আছে।
এলাচি তো দিলেন, তাইলে গরম মসলা বিহীন বললেন যে!
বর্ণনা দারুন। জিভে জল এসে গেলো। এমনকি রান্নাটা বানিয়ে ফেলার ইচ্ছেও জমলো।
আপু পরে গিন্নি বললেন এলাচও গরম মসল্লা, আসলে আমি ভেবেছিলাম ধনিয়া, জিড়া, এইসব গরম মসলা।
বাহ, হলুদ, মরিচ, রসুন, জিরা, গরম মসলা ছাড়া রান্না যে ভাল হয়েছে, ছবি দেখেই বুঝা যাচ্ছে।
এমন ভাবে রান্না অবশ্যই করবো।
ধন্যবাদ আপনাকে,
শুভ কামনা।
ভাইজান, এ রান্না বেশ সুস্বাদু এবং রান্নাটাও বেশ সহজ, একবার করেই দেখুন।
ছবিটা দেখে মনে হচ্ছে খাবারটা মজাদার হবে। বাড়িতে ট্রাই করবো। ধন্যবাদ এত সহজ একটা রেসিপি দেয়ার জন্যে।
অবশ্যই ট্রাই করুন, খেতেও তেমন স্বাদ। 😊
বাহ বেশ ভালো রেসিপি তো।ট্রাই করতে হবে দেখছি।
শুভকামনা।
জ্বি ভাই, অবশ্যই ট্রাই করুন, কথা দিলাম ঠকবেননা। 🤗