মেয়ে

 

এ্যাই মেয়ে, বৃষ্টিতে ভিজেছিলে?
রেখেছিলে চোখ খোলা জানালায়?শুনেছিলে কি বৃষ্টির ছন্দ?
পেয়েছিলে মাতাল করা সোঁদা মাটির গন্ধ?

ও মেয়ে, কান পেতেছিলে বাতায়নে?
কেউ কি এসে যায়নি বলে, চুপি চুপি?
ভালবাসি, ভালবাসি।

এই যে মেয়ে, তুমি কি একটু ভাবুক হবে?
আলতো পায়ে মেঘ কে ছোঁবে?
মেঘের জলে পা ভিজিয়ে,
মেঘ বাহনে দূরের দেশে
পালিয়ে যাবে চুপটি করে?

মেয়ে তুমি হাসতে জানো?
মন খারাপের কান্না করো?
অভিমানের ঝাঁপি খুলে
রাত্রি জাগো একলা বসে?

আচ্ছা তোমার বন্ধু আছে?
দু’হাতে যে আগলে রাখে?
সেই মানুষটার বুকের ওমে
জীবন কাটে নিশ্চিন্তে?

মোট পড়েছেনঃ ৭৬১জন আজ পড়েছেনঃ ০জন

১৩টি মন্তব্য

  1. মেয়ে তুমি হাসতে জানো?
    মন খারাপের কান্না করো?
    অভিমানের ঝাঁপি খুলে
    রাত্রি জাগো একলা বসে?

    হাসতে না জানলেও পরের কথা গুলো হর-হামেশায় করা হয়। চমৎকার লিখেছেন

  2. “আচ্ছা তোমার বন্ধু আছে?
    দু’হাতে যে আগলে রাখে?
    সেই মানুষটার বুকের ওমে
    জীবন কাটে নিশ্চিন্তে? “

    অভয় যদি পাই
    বন্ধু হতে রাজি
    বুকে তুলে রাখতে
    ধরব জীবন বাজি।
    খুব ভালো হয়েছে। শুভ কামনা।

  3. এমন মেয়েকে কেউ ভালোবাসি না বলে পারে? নিশ্চয়ই বলেছে, তাইতো কবিতার ছন্দে এভাবে ধরা দিলো 🙂

    খুব ভালো লাগলো,
    শুভ কামনা 🌹🌹

  4. বাহ্ বাহ্ দারুন লিখেছেন ভালো লাগলো খুব।

    আচ্ছা তোমার বন্ধু আছে?
    দু’হাতে যে আগলে রাখে?
    সেই মানুষটার বুকের ওমে
    জীবন কাটে নিশ্চিন্তে? “

  5. আচ্ছা তোমার বন্ধু আছে?
    দু’হাতে যে আগলে রাখে?
    সেই মানুষটার বুকের ওমে
    জীবন কাটে নিশ্চিন্তে?

    -জগতে এমন কিছুর বিশেষ অভাব প্রতিদিন সবাই প্রিয়জন খুঁজে।

মন্তব্য করুন