ভাবনায় মহাপ্রয়াণ

সহস্র নয়নের ভীড়ে আমি খুঁজে ফিরি ঐ দুটি চোখ
যার দু’নয়ন জুড়ে আমাকে দেখার সাধ- 
চির কামনায় সদা জাগ্রত; সে যে চির অপলক ।
কবেকার কোন সে মহা-সময়ের প্রাচীর ঘেঁষে
মানব জন্ম হয়- জীর্ণতা ভরা এই পৃথিবীর আলো বাতাসে;
তারপর শুরু হয় একে একে বিদায়ের পালা
কখন যে কার ডাক আসে –
হিসেবের খাতা খুলে যায়না তা বলা।
কত স্বপ্ন দেখে লোক; লোকারণ্যে ভরা এই জনপদ জুড়ে
কত আশায় বাঁধে বুক, মানুষ- হাজারো ভুল –
ত্রুটির অনলে সে যে নিরবধি পোড়ে 
তবুও মানুষ বাঁচে আগামীর সম্ভাবনা বুকে ।
মানুষ ভুলে যায় এ বিশাল ব্রহ্মাচার- সাঙ্গ হবে অনতিকাল পর,
তবুও জানিনে কেন অট্টালিকা গড়ে মানুষ-
নাতিদীর্ঘ মায়াবী এ চোরাবালির পর,
একদিন ছেড়ে চলে যায়; আপন ঘরের খোঁজে-
শতরঞ্জি ডানায় চড়ে ছেড়ে সে বাসর ।।
পিপীলিকা- প্রাণ তার তুচ্ছ অতি নগন্য সে জীব;
পদতলে পিষ্ট সে যে অগোচরে; অলক্ষ্যে তার নিভায় প্রদীপ
সে ও চলে যায়, চলে যায় সুবিশাল কায়ধারী হাতি 
লতা গুল্ম শষ্য শ্যামল বৃক্ষরাজি আর;
সকল প্রাণের ভার তুলে যে নিয়ে যায় –
তাহারি নিষ্ঠুর দুটি হাত পাতি, আমি তার করি যে সন্ধান।
হয়তো সে আছে বসে যখনি হুকুম তার হয়ে যাবে জারি
উড়ে এসে হাঁক ছেড়ে কেড়ে নিয়ে যাবে এই প্রাণটা আমারি
আমিও পৌঁছে যাবো অসীমের দরবারে –
শুভ্রতায় ঘেরা কোন শুক্রবার ভোরে 
বহু প্রতীক্ষিত সেই মৃত্যু আসিয়া যবে দাঁড়াইবে দোরে –
আমি তার করি ইন্তিজার ।
পরম প্রভুর দ্বারে ভিখিরির বেশে আমি এক- মুসাফির;
তাঁরই করুণা মাগি ; অনন্ত নাজাত লাগি-
তাঁরই নূরের আলোয় ভরে যায় –
যেন মোর অন্ধকার কবর,
বিজলীর বেগে যেন পুলসিরাতে সে আমায় করে নেয় পার,
তাঁরি দয়া ব্যতীত সে কঠিন রোজ হাসরে- নাই কেউ আর।
মোট পড়েছেনঃ ১,১২২জন আজ পড়েছেনঃ ০জন

২৬টি মন্তব্য

  1. জন্মিলে মরিতে হইবে আছে যত কীট, প্রাণীকুল। ধরাধামে সবই নশ্বর। একজনের ইশারায় যখন তখন ডাক পড়বে, হাজার চাইলেও থাকা যাবে না। ধন্যবাদ ভাইয়া ভালো লিখেছেন। শুভ কামনা রইলো

  2. মানব জন্ম হয়- জীর্ণতা ভরা এই পৃথিবীর আলো বাতাসে;
    তারপর শুরু হয় একে একে বিদায়ের পালা. আসলেই তাই ভাই। যেতেই হয় , যেতেই হবে, যখন আসি তখন যাবেই।
    খুব হৃদয় গ্রাহ্যি লেখা। আরও লেখার আবেদন রইল। শুভেচ্ছা অবিরত।

    1. জন্মিলে মরিতেই হবে, এটাই চরম সত্য। কেউ আগে কেউ পরে, কেউ সময়ে কেউ অসময়ে। বিধাতা যার যেখানে মৃত্যু লিখে রেখেছেন তার সেখানেই মরতে হবে। ধন্যবাদ দাদাভাই 😍

    1. সোনেলায় আপনাকে স্বাগতম। এটা আমাদের পরিবার আমাদের সুখ দুঃখ হাসি আনন্দের মিলনমেলা এখানেই। আপনিও লিখুন, আপনার জীবন ও পরিপার্শ্বিক সমাজ নিয়ে।
      কৃতজ্ঞতা প্রকাশ অনিমেষ আপু। ভালো থাকবেন সবসময় 😍

  3. হয়তো সে আছে বসে যখনি হুকুম তার হয়ে যাবে জারি
    উড়ে এসে হাঁক ছেড়ে কেড়ে নিয়ে যাবে এই প্রাণটা আমারি
    আমিও পৌঁছে যাবো অসীমের দরবারে –
    শুভ্রতায় ঘেরা কোন শুক্রবার ভোরে।

    ভিন্নতায় মুগ্ধতা

    এতো গভীর চিন্তাশক্তির অপূর্ব প্রকাশ ভঙ্গিতে বেশ ভালোলাগা।

  4. এসব নিয়ে খুব বেশী আমরা ভাবিনা, আসলে যখন তখন চলে যাবো এমনা ভাবতে পারিনা। মনে হয় কতো কিছুই অসমাপ্ত থেকে গেল এখনি যাই কি করে। আর বাস্তবতা হলো অনেক কিছুই অমাপ্ত রেখে চলে যেতে হবে……..শুভ কামনা জানবেন কবি।

    1. একদম ঠিক বলেছেন ভাইয়া। আমরা দুনিয়ার জীবন নিয়ে এতোটাই মগ্ন যে- মৃত্যুর কথা একদম ভুলে যাই।
      ছোট পিপীলিকা থেকে বৃহৎ ঐরাবৎ কেউ চিরঞ্জীব নয়। সকল প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করিতে হবে- আর কুরআন।

  5. মৃত্যুই চিরসত্য! তবুও কেন ছুটি মরীচিকার মোহে! আসল কারন হচ্ছে অর্থ প্রতিপত্তি ছাড়া আমরা অন্যকে সম্মান করিনা। এই ভূল ধারনা থেকে আমাদের বেড়িয়ে আসতে হবে।

    শোষিত আর শোষক, দু’জনারই জীবন সাঙ্গ হয়। কেউ আগে আর কেউ পরে। তবুও শোষক শোষণ করেই যায়।

    কবিতা ভালো লেগেছে ভাই।

    1. একদম ঠিক বলেছেন দাদাভাই। সমাজে আজকাল মানবতার মানদণ্ড হিসেবে অর্থের ধারে কাছে অন্য কিছুই আর নেই। মৃত্যু অমোঘ সত্য জেনেও আমরা আলবৎ ভুলে থাকি। কৃতজ্ঞতা অনিমেষ 😍

    1. ঈশ্বরের কাজই তো এই একটা, আমাদের ভালোমন্দ দেখার দায়িত্ব পালন করবে আর সময় হলে ইস্রাফিল (আ:) কে মনে করিয়ে দেবে সিঙ্গায় ফুঁ দাও। এছাড়া হের আর ডিউটি কি? সব কাজ তো আমরাই করি। খাবার খুঁজে আনি, প্রসেস করি, খেয়ে বাঁচি, বেঁচে থেকে আবার তাঁর ইবাদত করি, গুণকীর্তন করি। সবিই তো আমরাই করি। সে তো কেবল বসে বসে খেলা দেখে।

      আমায় সৃজিলে তুমি, তোমারে চেনাতে এই বিশ্ব চরাচরে
      আরশের ছায়া দিয়ে সম্মানিত করো মোরে কঠিন হাশরে।

  6. মৃত্যু চিরন্তন সত্য। ডাক এলে এক এক করে চলে যাবে সবাই। শুভ্রতায় ঘেরা কোন শুক্রবার ভোরে… ইচ্ছে পূরণ হোক। মৃত্যু ঠিক সে ভাবেই ধরা দিক যে ভাবে আপনি চান। অনেক শান্তির হোক

  7. “কত আশায় বাঁধে বুক, মানুষ- হাজারো ভুল –
    ত্রুটির অনলে সে যে নিরবধি পোড়ে
    তবুও মানুষ বাঁচে আগামীর সম্ভাবনা বুকে ।”

    আমরাই দেখি স্বপ্ন
    স্বপ্নেই বাঁচে আগামীর সম্ভাবনা !
    ভালোই হলো শুভ কামনা।

মন্তব্য করুন