এক কাপ চা

চা, কি শুধুই চা!! আকর্ষণীয় নয়?
উপাদানের সাথে থাকে অমূল্য সময়।

কেটলিটা একটা জীবন সমুদ্রের মতো
হাসি, কান্না, দুঃখ জটিলতায় ভরা,
আগুনের প্রজ্বলিত শিখাটি
পরাজিত করবে না আমার শক্তিকে;
হয়তো বা সময়কে দ্বিধানিত্ব করে
হাঁটু গেড়ে, বসে আকুতি জানাতে হবে।।

বাষ্প হচ্ছে আমার দীর্ঘশ্বাস
মায়ের মমতায় প্যাঁচিয়ে থাকে সারাক্ষণ।
সুগন্ধিটা স্বর্গীয় ধারা
তাইতো ঈশ্বরও উপহাস করে।।
আমি চা এর মতো হয়ে যাই
পরোপকারী এক অপ্সরী।

প্রত্যহ সকালে চায়ের সুগন্ধ
অপেক্ষারত বাতাসকে মাতাল করে।
পেয়ালা প্রস্তুত; চা এর ওম নেবে বলে
সাথে মিশে থাক জীবনপ্রবাহ,
যুদ্ধ বন্ধ হোক, পাশবিকতা দূর হোক
ভালোবাসা জয় করুক হৃদয়।
চুমুকে চুমুকে বিদায় নেক গভীরতম দুঃখ
দিগন্তরেখা উজ্জ্বল হোক আগামীকাল।।

পৃথিবীটা আসলেই চায়ের মতো
চলো, পান করি; মুক্ত হই।।

 

মোট পড়েছেনঃ ২১৬জন আজ পড়েছেনঃ ০জন

৩৩টি মন্তব্য

  1. স্বাদের চা, তোমাকে নমস্কার!
    বলো– তোমায় কে করেছে আবিষ্কার?
    কারণ, তুমি এখন আছো ভক্তিতে,
    মানুষের রক্তে, দেশের অর্থনীতিতে,
    ঘরে-বাইরে, দেশের আনাচে-কানাচে,
    অতিথি আপ্যায়নে, অফিসে আদালতে।
    তাই আমার জানার খুবই দরকার!
    স্বাদের চা, তোমায় কে করেছে আবিষ্কার?

  2. আপু চা নিয়ে এমন ভাবনাকে বিস্ময় জানিয়ে গেলাম।। জীবন আর চা যে এমন ভাবে মিশে আছে বুঝলাম। ভালো থাকুন সবসময় শুভ কামনা রইলো

  3. পৃথিবীটা আসলেই চায়ের মতো

    চলো, পান করি; মুক্ত হই।।

    তবে আর অপেক্ষা কিসের! চলুন করি চায়ের কাপে উষ্ণ চুমুকে পৃথিবীকে করি পান।

  4. তোমার এই কবিতায় মুগ্ধ হয়ে গেলাম,
    জীবনের সাথে মিল রেখে চা পান,
    অনেক অনেক ভাল লেগেছে কবিতা।

    শুভ কামনা সব সময়ের জন্য।

মন্তব্য করুন