যে এখনও আসেনি

এক

তোমার চোখে , আমি দেখেছি
মাইলের পর মাইল সৈকত
তোমার দ্বীপে অগোছালে-
এই যে আমি থেকেছি ক্ষণকাল ।

এবং হেসেছি । এবং
করেছি খুনশুঁটি
এটিই ছিল , সেরা ইতিবাচক ,
একটি মেঘলা দিনে
তোমায় ভুলাতে অভিমান ।

তুমিও ছিলে শিশু সুলোভ
আমিও ছিলাম শিশু সুলোভ
একই কাপড় থেকে কাটা
একসঙ্গে সেলাই , এপাশ ওপাশ
আমরা নিজেদের কে খুঁজে পেতে
তুমি শিখা
আমি মথ…..।।

দুই

কখনও কখনও
একটি বা দু’টি শব্দ
সব বলে দেয় ।
কখনও কখনও
বলা কথা ,ঠোঁটে এসে
বাতাসে হাড়িয়ে যায় ।

কখনও কখনও
একটি বা দুটি মজা
বিশাল আকাশে মেঘ চিহ্ন
কখনও কখনও
মেঘের আড়ালে
লুকিয়ে পড়া সূর্যে
ডেকে আনে জলের ছিটে ।

দুঃখ বা জয়
কে জানে ,
কখন আসে , কখন যায় ;
একটি শ্বাস বা দীর্ঘশ্বাস
দূর্গন্ধ তাজা বাতাস ।
একটি কবিতা
কবিতার শেষ পরিপূরক ।

মোট পড়েছেনঃ ১,১৪৯জন আজ পড়েছেনঃ ০জন

১৫টি মন্তব্য

  1. কখন আসে , কখন যায় ;
    একটি শ্বাস বা দীর্ঘশ্বাস
    দূর্গন্ধ তাজা বাতাস ।
    একটি কবিতা
    কবিতার শেষ পরিপূরক ।
    চমৎকার উপমায়ন। ভালো লাগলো ।

  2. একই কাপড় থেকে কাটা
    একসঙ্গে সেলাই , এপাশ ওপাশ
    আমরা নিজেদের কে খুঁজে পেতে
    তুমি শিখা
    আমি মথ…..।।


    …………ছবির সাথে বেশ মানানসই কবিতা। এই প্রথম মনে হয় কিছুটা সহজ ভাষায় লিখলেন।

  3. কখন আসে , কখন যায় ;
    একটি শ্বাস বা দীর্ঘশ্বাস
    দূর্গন্ধ তাজা বাতাস ।
    একটি কবিতাা
    কবিতার শেষ পরিপূরক ।
    চমৎকার লিখেছেন, ভালো লাগলো দাদা।

  4. হীরকখন্ড থেকে নরম পাথরে নেমে এলেন প্রেমের টানে। এমন সহজ করে মাঝে মাঝে লিখলে সবাই লেখার মর্মার্থ বুঝতে পারবে। ধন্যবাদ ও শুভকামনা

মন্তব্য করুন