স্বৈরাচারী প্রেমিক

যার প্রেম মনে মনে,
কথার আগে ঝগড়া করে,
ভাব দেখায় সর্বজান্তার,
পন্ডিতি ফলায়
প্রেমে সে দুরাচার।

বকায় রাখে ভালবাসা
হাসিতে থাকে রাগ
প্রেমের সংজ্ঞা বদলে দেয় মুহুর্মুহ
অন্তরে দেয় দাগ.

কবিতা জানেনা
পারেনা গল্প,
এমন মানুষ প্রেমিক না
ঐ প্রেম প্রেম না,
ওসব প্রেমিক অত্যাচারী-স্বৈরাচার।

মোট পড়েছেনঃ ১,২১০জন আজ পড়েছেনঃ ০জন

২৩টি মন্তব্য

  1. কবিতা জানেনা
    পারেনা গল্প,
    এমন মানুষ প্রেমিক না
    ঐ প্রেম প্রেম না,
    ওসব প্রেমিক অত্যাচারী-স্বৈরাচার।

    খুব ভালো লাগলো। শুভকামনা।

  2. এমন প্রেমিক থেকে এক লক্ষ মাইল দুরে থাকতে হবে।
    এ কোনো প্রেমিকই না,
    কবিতা জানে এমন প্রেমিক খুঁজছেন আপনি তা বুঝতে পারছি।
    দোয়া করি আপনার জন্য।

  3. এমন প্রেমিক থেকে সাবধান! তবে কবিতা জানেনা এমন প্রেমিকও কিন্তু আছে এবং খুব ভালোভাবেই প্রেম করছে চুটিয়ে।

    ছবির সবুজ পান্ডাগুলো কি এমন প্রেমিকের উদাহরণ?😄😄

  4. কবিতা জানেনা
    পারেনা গল্প,
    এমন মানুষ প্রেমিক না
    ঐ প্রেম প্রেম না,
    ওসব প্রেমিক অত্যাচারী-স্বৈরাচার।

    কিন্তু কবি, আমিও তো একসময় জানতাম না। কিন্তু সেসময় প্রেম করেছি। অতঃপর ইয়েও করেছি। কবিতা আর গল্প কি সবাই লিখতে পারে? যদিও পড়তে পারে, লিখতে গেলেই কলম ভাঙে দুই চারটে।

    1. আমি কবিতা ওয়ালা প্রেমিক চাই। প্রেমের গল্প লেখার প্রেমিক চাই। যে আমার সাথে প্রেম করবে তাকে এগুলো জানতে হবে, এমন প্রেমিক চাই। আপনাকে শ্রদ্ধা, ধন্যবা।

  5. সত্যিই যারা গল্প কবিতা জানেনা, তারা প্রকৃত প্রেমিক হতে পারে না। কিন্তু এর বিপরীত প্রতিক্রিয়া ও আছে কারণ এমন প্রেমিকের প্রেমে মজে অনেকেই তখন তাকে নিজের করে রাখা কঠিন হয়ে পড়ে। বাস্তবতা সেটাই বলে। ভালো লিখেছেন আপু।
    শুভ কামনা রইলো

    1. আপনার সুগঠিত মন্তব্যের প্রতি অনেক ভালো লাগা রইলো প্রিয় কবি। কিন্তু কি করবো, মনতো মানে না। আমারযে কবি প্রেমিক চাই 🙁

মন্তব্য করুন