মৌলিক বিষাদের ফলাফল

আমি অনাচার আক্রান্ত ভূ-খন্ডের পাপী বলে-
লয়হীন যন্ত্রনা বয়ে বয়ে উর্বব মস্তিস্ক পুড়ে গেছে
কষ্টের মার্তণ্ড তাপে-
কখনো দেখেছ কি?
আমার অশ্রুর অকুল পাথার,
অথবা নিশাপতির হলুদ আলোর পোড়া দাগ?
যা তুমি দিয়েছ-
গগনচূম্বী অভিশাপের মাথা কেটে আমার বুকে!

ইন্দ্রালয় থেকে বিতাড়িত শয়তান কু-মন্ত্রনা দেয়-
আমাকে প্রতিনিয়ত,
দেখে বুঝে ভুলে যাই প্রয়ান স্মরণ-
একাত্মতা তৈরী হয়েছে আমাদের বন্ধুর মত;
যেমনটা তুমি ছিলে হারানোর আগে যাবার বেলায়-
নিছক হুর-পরী জান্নাতের মোহে বিভোর পাপীর কন্ঠের শান্তির শ্লোগান।

নভোমণ্ডল জুড়ে ঘৃনার বায়ু
তোমার প্রতিবাক্য ফিরিয়ে দেয় চরম উৎকন্ঠায়-
কে যেন ওপাশ থেকে ক্ষীণগলায় কেঁদে বলে?
তুই মিথ্যুক, তুই মিথ্যুক!
গোপন অভিপ্রায় থেকে মুছে যায়-
পাওয়া না পাওয়ার জটিল যোগ-বিয়োগ;
তাই তো
আমার সংগ্রহে জমে থাকে শুন্য।

মোট পড়েছেনঃ ১,১১৪জন আজ পড়েছেনঃ ০জন

১২টি মন্তব্য

  1. তোমার প্রতিবাক্য ফিরিয়ে দেয় চরম উৎকন্ঠায়-
    কে যেন ওপাশ থেকে ক্ষীণগলায় কেঁদে বলে?
    তুই মিথ্যুক, তুই মিথ্যুক!
    গোপন অভিপ্রায় থেকে মুছে যায়-
    পাওয়া না পাওয়ার জটিল যোগ-বিয়োগ;
    তাই তো
    আমার সংগ্রহে জমে থাকে শুন্য।

    শুন্যতা ভরে উঠুক শুদ্ধিতায়।
    আলো আসুক জীবনভরে।
    শুভ কামনা নাতি।

  2. ঘৃনা ক্ষোভ বিরহ না পাওয়ার যন্ত্রণা সব মিলিয়ে বিষণ্ণ বিষাদের ভরে উঠেছে কবিতা। আর বিরহ আমার পরম আপন। চমৎকার লিখেছেন ভাইয়া

  3. “ইন্দ্রালয় থেকে বিতাড়িত শয়তান
    কু-মন্ত্রনা দেয়-আমাকে প্রতিনিয়ত,”

    বিষাদে থেকো না বন্ধু
    কু-মন্ত্রনা দেবে ঘিরে।
    শুভ কামনা।

  4. গোপন অভিপ্রায় থেকে মুছে যায়-
    পাওয়া না পাওয়ার জটিল যোগ-বিয়োগ;
    তাই তো
    আমার সংগ্রহে জমে থাকে শুন্য।

    সুন্দর ভাবনা ….

মন্তব্য করুন