সরল স্বীকারোক্তি

আমার কাছে সেই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ,
যার কাছে সবচেয়ে বেশি আয়সী আমি।
আমার কাছে সেই সবচেয়ে বেশি খাঁটি,
যাকে দেখলে আমার সমস্ত রাগ হয় মাটি।
আমার কাছে সেই সবচেয়ে বেশি দামী,
যার খুনসুটিতে আমার সব অভিমান হয় পানি।
আমার কাছে সেই হাসিই সবচেয়ে বেশি বিশুদ্ধ,
যাকে হাসতে দেখলে সুখের হয় আমার পৃথিবী।
আমার কাছে সেই সবচেয়ে বেশি মূল্যবান,
যাকে কষ্ট পেতে দেখলে প্রচণ্ড কষ্ট পাই আমি।
আমার কাছে সেই সবচেয়ে বেশি জরুরী,
যাকে ভালো থাকতে দেখলে ভালো থাকি আমি।
আমি বার বার যার প্রেমে পড়েছি সে তুমি,
হ্যাঁ আমি আরো সহস্র কোটি বছর প্রেমে পড়বো তোমার।
আমি তোমাকে কেবল তোমাকেই ভালোবাসি।
আমার ভালোবাসাকে ভালো রাখার জন্য যা খুশি করতে পারি।
আমার ভালোবাসাকে সুখী করতে সমস্ত দুঃখকে করতে পারি জয়।
আজ থেকে শুরু হলো আমার তোমাকে একতরফা ভালোবাসার পালা।

মোট পড়েছেনঃ ৮৬৩জন আজ পড়েছেনঃ ০জন

২৩টি মন্তব্য

  1. কি সুন্দর করে বললেন। এটাই কিন্তু হয় তবে সবাই বলতে পারেনা, আপনি বলেছেন। ধন্যবাদ আপু। শুভ কামনা রইলো আপনার জন্য

  2. আমি বার বার যার প্রেমে পড়েছি সে তুমি,
    হ্যাঁ আমি আরো সহস্র কোটি বছর প্রেমে পড়বো তোমার।
    দারুণ লিখেছেন। শুভ কামনা সবসময়।

মন্তব্য করুন