নিষিদ্ধ শহর

নিষিদ্ধ শহরে
কোন সভ্যতা নেই
কোন মানবতা নেই
কোন ভালোবাসা নেই।

অথচ জীবনের প্রয়োজনে
এই শহরে যুগ-যুগান্তরের আবাস গড়ে।
বুনিয়াদ মাতাল তিলোত্তমা ডুবে যায়
উষ্ণতা খোঁজে নারীর দেহে।

নিয়ন আলোয় নেমে আসে
স্বর্গের স্পর্শ।
মহাজন নৈমিত্তিক উচ্ছ্বাসে
এলোমেলো বকে যায়।

কালের ঘড়ি টিং টিং সময়ে
ছুটে চলে আপন ঠিকানায়।
বাস্তবতায় ডুবে যায় নগর
অনন্তের পথে সীমাহীন গন্তব্যে।

মোট পড়েছেনঃ ১,০০৭জন আজ পড়েছেনঃ ০জন

২৭টি মন্তব্য

  1. এই পোস্ট দেয়ার চব্বিস ঘন্টা অতিবাহিত হবার পরে আপনি পরবর্তী পোস্ট দিতে পারবেন।
    নিজে লিখুন, অন্যদের লেখাও পড়ুন এবং মন্তব্য দিন।
    শুভ ব্লগিং

  2. ” বুনিয়াদ মাতাল ডুবে যায়
    উষ্ণতা খোঁজে তিলোত্তমা নারীর দেহে।”…..

    লাইনটা এভাবে হলে অর্থগত দিক ঠিক হয়, তিলোত্তমা নারীকে বোঝানো হয়, পুরুষের বেলায় তিল থাকলেও তাকে তিলোত্তমা বলা যায় না। ☺☺

    – নিয়ন আলোয় নেমে আশে
    স্বর্গের স্পর্শ।” এখানে আসে হবে। আশে হলে শব্দার্থের সাথে পরবর্তী লাইন মিলবে না।

    কবিতা ভালো লাগলো পড়ে,
    শুভ কামনা 🌹🌹

    *

  3. নিয়ন আলোয় নেমে আশে
    স্বর্গের স্পর্শ।
    মহাজন নৈমিত্তিক উচ্ছ্বাসে
    এলোমেলো বকে যায়।

    -যখন টেনশনে থাকি তখন রাস্তাটাকেও সাপ মনে হয়।
    যথার্থ ভাব ফুটিয়ে তুলেছেন।

  4. “নিষিদ্ধ শহরে
    কোন সভ্যতা নেই
    কোন মানবতা নেই
    কোন ভালোবাসা নেই।“

    বুকে লাগাই সাইনবোর্ড
    নিষিদ্ধ শহরে ঢুকতে নাই।
    শুভ কামনা।

  5. আপনি অনুগ্রহ করে নীতিমালা টা একবার পড়ে নিবেন। অন্য সাইটে প্রকাশিত পুরাতন লেখার বিষয়ে নীতিমালায় কিছু বলা আছে।

মন্তব্য করুন