মৌনতা

তুমি কি ভাবো আমারে?
রাখো কি সংগোপনে স্বযত্নে?
ভালোবাসো কি হৃদয় দিয়ে?
ছুঁয়ে থাকো কি সবার অলক্ষ্যে?
এমনি কতশত প্রশ্ন মনে-
সজোরে ঝংকার তোলে,
আঁকিবুঁকি খেলে হৃদয় ক্যানভাসে,
তোমারই নির্বাক নিঃস্তব্ধতার কাছে-
চাপা পড়ে যায় আমার কৌতূহল যতো,
পাওয়া হয়ে ওঠে না আর কোনো উত্তর,
অবশেষে মেনে নিতে হয় তোমার মৌনতা।
জানি না সত্যি কিনা মৌনতা সম্মতির লক্ষণ?

 

মোট পড়েছেনঃ ১,২৩৭জন আজ পড়েছেনঃ ০জন

২৪টি মন্তব্য

  1. “অবশেষে মেনে নিতে হয় তোমার মৌনতা।
    জানি না সত্যি কিনা মৌনতা সম্মতির লক্ষণ?“

    মৌনতাই সম্মতির লক্ষন
    এগিয়ে যান সফল হন !
    শুভ কামনা

  2. সব প্রশ্নের উত্তর মৌনতায় থাকে না। উত্তর যেমনই হোক সেটাই মেনে নিতে ইচ্ছে করে।

    কবিতা ভালো লাগলো।
    শুভ কামনা 🌹🌹

মন্তব্য করুন