মিষ্টি প্রেমের গল্প-২

ধারা- তুমি একমাসে কতটা রোগা হয়েছো দেখেছ?

শ্রাবন – কই রোগা হয়েছি? কিছুটা শ্লিম হয়েছি।

ধারা- দেখো, খাবার নিয়ে এমন করলে আমি তোমার সাথে আর প্রেমই করব না৷

শ্রাবন- এইত আর কিছুক্ষন পরেই খাবো৷

ধারা- রাত ৯:৩০ এখন, কখন খাবে? দুপুরেও কিছু খাওনি৷

শ্রাবন- কেন, দুপুরে একসাথে খিচুড়ি খেলাম, ভুলে গেলে?

ধারা- না ভুলিনি। ঐটুকু খিচুড়ি আছে নাকি এখন পেটে?

শ্রাবন- এত খেলে মোটা হয়ে যাব তো!

ধারা- শোনো শ্রাবন, আমি মোটা প্রেমিক চাই। বুঝা গেছে?

শ্রাবন- সবাই চায় শ্লিম…….

ধারা- আমার মোটা প্রেমিক চাই? কোনো সমস্যা?

শ্রাবন- কেন মোটা চাই?

ধারা- চিকনা হলে হাগ করলে তোমার হাড্ডিতে আমি ব্যাথা পাবো। তুলতুলে শরীর ধরতেই মজা। আর মটু হলে তোমার দিকে কোনো মেয়ে তাকাবেনা 😛

শ্রাবন- আচ্ছা বুঝেছি 🙂 ডিনার করি এখন?

ধারা- হ্যা করো। আর শোনো খাবারের ছবি তুলবে তুমি খাবার আগেই৷ খাবার শেষ করে খালি প্লেট, বাটির ছবিও তুলে আমাকে দেখাবে৷

শ্রাবন- আচ্ছা 🙂

 

* ছবি – নেট থেকে।

মোট পড়েছেনঃ ১,৫৩৭জন আজ পড়েছেনঃ ০জন

৫০টি মন্তব্য

  1. মোটা হতে বলার গুপন রহস্য তাহলে এই?
    মটু শ্রাবনের দিকে কোনো মেয়ে তাকাবেনা ? হা হা হা
    আহারে বেচারা শ্রাবন 🙂

    ভাল্লাগছে।
    শুভ নববর্ষ।

    1. বেচারা শ্রাবন!!
      ধারার প্রেমে সে সাতচারা হয়ে গেছে 😊😊 অনেক খেয়ে সে আরও মোটা আর কিউট হবে।
      শ্রাবনের দিকে অন্য মেয়ে বেশি বেশি তাকাবে আর আফসোস করবে, এইজন্যই শ্রাবনকে খাইয়ে-দাইয়ে মটু বানাবে ধারা।

      সুন্দর, নাদুসনুদুস ট্রফি নিয়ে ঘুরতে কার না ভালো লাগে ; 😜😜

  2. থিওরি টা কাজে লাগাতে পারলে ভালো হবে মনে হচ্ছে। ধন্যবাদ আপু আইডিয়া টা জানানোর জন্য। শুভ নববর্ষের শুভেচ্ছা ও শুভকামনা

  3. আমার হাসি পাচ্ছে প্রেম কী এমনেই হয়। 😆
    যদিও অভিজ্ঞতা শুন্যতায় আমি রোগাক্রান্ত 🙊

    তবুও এমন আবদার চলুক প্রেমের জয় হোক।

    1. শ্রাবন খুব ফাঁকিবাজ, লাইভ ভিডিও চাইলে তখন বলবে নেট প্রব্লেম, ডাটা নেই। তাই ছবি তুলে দিতে বলা হয়েছে। নেটওয়ার্ক না থাকার ফন্দি তখন কোন কাজে আসবে না। ছবি এক সময় ডেলিভারি হয়েই যাবে 😀😀

    1. মানুষ কোরবানির গরু মোটাতাজা বানায় ভালো করে খাওয়ার জন্যে,
      আর ভালো করে ভালোবাসার জন্যে প্রেমিক শুকিয়ে মারবে নাকি!

      উহু, হিংসা এক চিমটি না, এক খাবলা বলা যায়।
      মটু প্রেমিকযে কত্ত সুন্দর কিউট হয়, তা আপনি বুঝবেন ক্যামনে? আপনারতো আর শ্রাবনের মত প্রেমিক নেই… 😜😜

      1. হাহাহাহা, বাহুর ভেতরে আটকানোর কি দরকার! একহাত ধরে পাশাপাশি ঘুরে বেড়াবেন। অন্য হাতে চিপ্সের প্যাকেট ধরিয়ে দিবেন। তাহলে প্রেমিকা খুশিতে আপনাকে জাপটে ধরবে 😂😂

  4. হাহা, ভাল তো! অন্য মেয়েদের নজর থেকে বাঁচানোর মোক্ষম দাওয়াই। তবে, শ্রাবণ একা মোটু হবে কেন? ধারাকেও মুটকি হতে হবে 😀

  5. চিকনা হলে হাগ করলে তোমার হাড্ডিতে আমি ব্যাথা পাবো। তুলতুলে শরীর ধরতেই মজা। আর মটু হলে তোমার দিকে কোনো মেয়ে তাকাবেনা….

    হা হা হা কি বুদ্ধি! এতো পুরাই চিকন পিনের চার্জার!!

    শ্রাবণ – ধারা
    আকাশ- নীলা
    সাগর – নদী….

    বাংলা সিনেমা বানাবেন নি আফা? 😃😃

      1. @কামাল ভাই, প্রথম পর্বের শিরোনামে ক্রম সংখ্যা দেয়া না থাকায় এমনটা হয়েছে। গল্পটা সিরিজ হিসেবে লেখার প্লান ছিলো না। পরে এইটা ঐ গল্পের অংশ করে নিয়েছি। আপনার সাময়িক অসুবিধের জন্যে দুঃখিত ভাই।

মন্তব্য করুন