জিগ্যেস করলাম, ‘হিন্দু না মুসলিম।’
জবাব পেলাম, ‘বাবু, আমি ক্ষুদার্ত।’
বললাম, ভয় না ভূত?
বললো, ভূত।
জিজ্ঞেস করলাম, ‘ধনী না উচ্চবংশীয়।’
জবাব পেলাম, ‘বাবু, আমি মানুষ।’
বললাম, পৃথিবী না অট্টালিকা?
বললো, মৃত্যু।
মোট পড়েছেনঃ ১,১০৬জন
আজ পড়েছেনঃ ০জন
ক্ষুধার কাছে পরিচয় একটাই, সে ক্ষুধার্থ। জাতি বর্ণ নির্বিশেষে।
একদম ঠিক, এখানে কোন ধর্ম বর্ণ নেই।
নবী ভাই চমৎকার প্রচ্ছদ আকেঁন অবশ্য তিনি একজন ভাল চিত্রশিল্পী।তার সাথে কথা হয়েছে বহুবার।লেখায় আর কী বলব মৃত্যু এবং ক্ষুধা এ দুই সত্যে ছাড়া আর কোন সত্য নেই।এই দুটোর জন্যই এ সব দুনিয়াদারী।
প্রকৃত পক্ষেই তাই। দুনিয়ায় এই দুটো ছাড়া আর কিছু নেই।
ক্ষুধার রাজ্যে চাঁদ যেন ঝলসানো রুটি। ধন্যবাদ এমন একটি অনুগল্প লেখার জন্য। শুভ নববর্ষের শুভেচ্ছা
ধন্যবাদ প্রিয়, নতুন বছরের শুভেচ্ছা ও চায়ের দাওয়াত রইলো।
ঝলসানো রুটির সাথে চা-টা ভালোই জমবে। ধন্যবাদ । নববর্ষের শুভেচ্ছা ও শুভকামনা
অসাধারন !
শুভ নববর্ষ !
ধন্যবাদ কবিবর, নববর্ষের জগাখিচুড়ি শুভেচ্ছা…
সম্পর্ক, খুধা, পোশাকের( লজ্জা নিবারণে) কোন ধর্ম নয় মানুষের মানবতায় বড়।
একদম ঠিক বলেছেন, এ সম্পর্ক চিরদিনের…
নতুন বছরের শুভেচ্ছা।
নতুন বছরের শুভেচ্ছা রইলো
ক্ষুধার্ত মানুষের একটা পরিচয়। সে ক্ষুধার্ত
সুন্দর প্রচ্ছদ
ধন্যবাদ, প্রচ্ছদটা আমার পরবর্তী গল্পের বইয়ের।
অনুগল্প ভালো লেগেছে ভাই। প্রচ্ছদ সুন্দর হয়েছে তবে লেখার চেয়ে ছবি বড় দেখতে দৃষ্টিকটু লাগছে নববর্ষের শুভেচ্ছা জানবেন।
হুমম, ছবিটি বড় হয়েছে আমিও দেখেছি…
ক্ষুধার কোন ধর্ম নেই।
মৃত্যু কোন ধার্মিক / বিধর্মী মানে না।
অণুগল্প ভালো লাগলো,
শুভ কামনা 🌹🌹
ধন্যবাদ