আদরের স্ত্রীলিঙ্গ

ছেড়ে যেতে চায় না
প্রচলিত বাক্যটাও মনের খুব তলানিতে
দাঁড়িয়ে আছে বিলবোর্ড, মৌমাছি আর ফুল
লাগোয়া দুটো জীবনের চিত্র আঁকিবুঁকি দেয়ালে।

সেই ইতিহাস শুনবে-
এক সময় অতর্কিত আমার উড়োউড়ি
স্বৈরাচারী বাতাসে বারবার আহত দিন
বঞ্চিত ক্ষোভে পেলে আসি সেই তাঁকে
যাবতীয় অতীত তুলে তাঁর জমজ ফুলে
মৌমাছিটা তোমার এখন সুখেই থাকে।

এসো, একদিন প্রেক্ষাগৃহে দেখবে-
না বলা রূপালী পর্দায় ফুলের পরম প্রশ্নচিহ্ন
-ওই, আদরের স্ত্রীলিঙ্গ কী? ছেড়ে কি চলে যাবে?

নেত্রকোণা, ময়মনসিংহ

মোট পড়েছেনঃ ১,০৪৪জন আজ পড়েছেনঃ ০জন

১৬টি মন্তব্য

  1. আদরের স্ত্রীলিঙ্গ! প্রেক্ষাগৃহে কি সত্যিই না বলা রুপালি পর্দা দেখা যায়? সুন্দর হয়েছে। শুভেচ্ছা ও শুভকামনা রইলো শুভ নববর্ষের

    1. জীবন থেমে থাকে, কেউ না কেউ শুন্যতা ঢেকে দেয় কল্পনার চেয়েও শক্তি নিয়ে।
      না দেখা গেলেও অনুভব করা যায় আপু।

      নতুন বছরের শুভেচ্ছা আপনাকেও

    1. সব ফুল মৌমাছির অর্থ বুঝে না , কিছু ফুল সঠিক মৌমাছি ঠিকই চিনে তাই ছেড়ে দিতে চায় না।

      নতুন বছরের শুভেচ্ছা ভাইয়া

    1. সব ফুল মৌমাছির অর্থ বুঝে না , কিছু ফুল সঠিক মৌমাছি ঠিকই চিনে তাই ছেড়ে দিতে চায় না।
      আমিও চাই না ফুল থেকে মৌমাছি ছিটকে পড়ুক।

      নতুন বছরের শুভেচ্ছা প্রিয় আপু 💕

মন্তব্য করুন