কয়েক ফোঁটা অশ্রু!

তুমি দেখতে পাওনি বলে
আমার অশ্রুজল গড়িয়ে পড়েছে-
তপ্ত বালুর বুকে, কংক্রিটে;
চুপি চুপি অতি গোপনে
নীল সমুদ্র জলে মিশে গেছে আমার কয়েক ফোঁটা অশ্রু!

তোমার বুকের মাঝে জমেছে বিষাদের পবিত্র পাথর,
আমার জন্য তা নয়-
জমেছে আঘাতের প্রতিদান দিতে আমার মত কারোর জন্য;
সে তো আমি নই তবুও কেন হেলা আমাকে?
উচিত জবাব না পাওয়াটা বড় লজ্জার-
যা তুমি ভুলে গেছো আত্মহংকারে।

নিখাঁদ ভালবাসার শর্ত নেই
বিভোর রাতে চুপি চুপি কথা আছে অল্প কিছু,
অতি সামন্য ঈষৎ সংক্ষিপ্ত;
তোমাকে হারানোর মত যথেষ্ট-
অথবা ফিরানোর জন্য পর্যাপ্ত,
আমার অশ্রু ঝরানোর ছোট ফন্দিটা
একদিন অনেক কাজে আসবে তোমার।

মোট পড়েছেনঃ ৭২৩জন আজ পড়েছেনঃ ০জন

১৮টি মন্তব্য

  1. তুমি দেখতে পাওনি বলে
    আমার অশ্রুজল গড়িয়ে পড়েছে-
    তপ্ত বালুর বুকে, কংক্রিটে;
    চুপি চুপি অতি গোপনে
    নীল সমুদ্র জলে মিশে গেছে আমার কয়েক ফোঁটা অশ্রু!

    ভালোবাসার বিষে নীল হয়েছে অশ্রু বিন্দু। তাই তো অতি সহজেই মিশে গেছে সমুদ্রের জলে। চমৎকার লিখেছেন

  2. তোমার বুকের মাঝে জমেছে বিষাদের পবিত্র পাথর,
    আমার জন্য তা নয়-
    জমেছে আঘাতের প্রতিদান দিতে আমার মত কারোর জন্য;
    সে তো আমি নই তবুও কেন হেলা আমাকে?
    উচিত জবাব না পাওয়াটা বড় লজ্জার-
    যা তুমি ভুলে গেছো আত্মহংকারে। এগুলো প্রতিটি ব্যর্থ প্রেমিক প্রেমিকার কথা। সুন্দর ব্যর্থ প্রেমের একটি কবিতা পেলাম। ধন্যবাদ ভাইয়া

  3. উচিত জবাব না পাওয়াটা বড় লজ্জার-

    দুর্দান্ত উপস্থাপনার কৌশলে অসাধারণ মন্ত্রমুগ্ধতা।

    শেষ লাইনটায় মনে হলো, ঝড়ে পড়া অশ্রু সবই বিসর্জন দিলেন ইচ্ছে করেই।

  4. “তুমি দেখতে পাওনি বলে
    আমার অশ্রুজল গড়িয়ে পড়েছে-
    তপ্ত বালুর বুকে, কংক্রিটে;”

    আর কেঁদোনা বন্ধু আমার
    প্রেমের আগুন জ্বালো
    নববর্ষে আসবে সফল
    সবার জন্য ভালো।
    শুভ কামনা।

মন্তব্য করুন