ইচ্চে-ফানুস

একদিন শব্দেরা আড়াল হবে
নির্বাসিত নৈশব্দেরা দখল নিবে খোলা জানালার,

হীম বাতায়নে অবহেলিত সময়
আরও নিস্তেজ হয়ে বিদায়ের ক্ষণ গুনবে,

বিমর্ষ চিত্ত কেঁপে উঠবে অজানা শংকায়
ক্ষীণ হতে হতে বিলিন হবে নকশিকাঁথার ফোঁড়,

আকুল মনের ব্যাকুল মোনাজাতে
আজ ঈশ্বর-উপস্থিতির খুব প্রয়োজন ,

আড়াল-ঈশ্বর এর অট্টহাসিতে নির্মমতার উচ্ছ্বাস;
তবুও হৃদয় মেনে নিতে চায়,
একদিন সব ঠিক হয়,
একদিন সবই ঠিক হয়ে যায়…

* জবাব পোস্ট

মোট পড়েছেনঃ ১,৫০৭জন আজ পড়েছেনঃ ০জন

৩০টি মন্তব্য

  1. আশায় বাঁচি আমরা। আশা আছে বলেই তো এখনো স্বপ্ন দেখা হয়। হয়তো একদিন সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যায়।

    চমৎকার উপস্থাপন

  2. আড়াল নিঃশব্দেরা ঐ এসে দাড়িয়েছে,
    আধারের বুক চিড়ে, চুপি চুপি সোল্লাসে;
    বিলীন হতে থাকা নকশীকাঁথার এফোঁড়-ওফোঁড়
    সযত্ন-সূতোয় ফের জানান দিচ্ছে বিপর্যস্ত আকুলতা!

    এ-যাত্রা ঈশ্বর হেসে ফেলেন, প্রশ্রয়ে।

  3. ব্যাকুল হৃদয়ে , বিমর্ষ চিত্তে প্রেমিক মন অজানা শংকায় কেঁপে উঠে বারবার। ঈশ্বর হাসেন সর্বক্ষণ নির্মম অট্টহাসিতে । তবুও বেহায়া মন বারবার ভাবে সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয় কিন্তু ক্ষতটা শুকায় না, কাঙ্খিত আশাটা আর পূরন হয়না। শুভ কামনা রইলো আপনার কাঙ্খিত চাওয়া যেন পূরণ হয়

    1. হ্যা কামাল ভাই। আপনি ঠিক ধরেছেন।
      এটা মহারাজ এর একটি কবিতার জবাবে লিখেছি। তাই জবাব পোস্ট। 😊😊
      https://sonelablog.com/%e0%a6%ab%e0%a6%be%e0%a6%a8%e0%a7%81%e0%a6%b8%e0%a6%bf-%e0%a6%95%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%be/

      নতুন বছরের শুভেচ্ছা ও শুভ কামনা আপনাকে 🌹🌹

  4. এ কেমন ঈশ্বর ! যিনি আড়ালে অট্টহাসি দিয়ে নির্মমতার উচ্ছ্বাস দেখাবেন?

    সুন্দর শিরোনাম,
    সুন্দর কবিতা।
    শুভ কামনা,

    1. অসময়ে ঈশ্বরের হাসিতেও নির্মমতা প্রকাশ পায়। এটা শুধু ভুক্তভোগীরা দেখতে পায়।

      অনেক ধন্যবাদ আপনাকে।
      নতুন বছরের শুভেচ্ছা ও শুভ কামনা 🌹🌹

  5. “একদিন শব্দেরা আড়াল হবে
    নির্বাসিত নৈশব্দেরা দখল নিবে খোলা জানালার”
    নান্দনিক উপমায় ভরা কবিতা ভাল লেগেছে।
    হ্যাপী নিউইয়ার। আগাম শুভেচ্ছা!

  6. কবিতার প্রতিটি শব্দে নিগূঢ় মমতার ছোঁয়া পেলাম। তবে মহারাজ ডরাইছে কিনা সেটাই চিন্তার বিষয়! দারুন লিখেছেন আপু জবাব পোস্ট।

    নববর্ষের শুভেচ্ছা রইল।

মন্তব্য করুন