নির্জন রাতের বুকে বিচরন

ভোরের কুয়াশা ভেদ করে ঘুম কাতর দু’চোখে
পৌছে দাও সকালের মিষ্টি রোদ,
শুন্য চায়ের কাপে টুংটাং ছন্দে ভর্তি হোক উষ্ণ মমতাবোধ।

ফুলে ফুলে উড়ুক রঙ্গীন প্রজাপ্রতি
কুয়াশায় ছড়িয়ে যাক ভালবাসা,
তোমার পরশ পেতে শিশির সিক্ত পায়ে
সহস্র মাইল নির্ভয়ে পেরিয়ে আসা।

লাল দালানে ঝুলাবো প্রেমের ব্যানার
কার্নিসে দোলাবো দুই জোড়া পা,
পাশাপাশি হাত ধরে বসে রবো একসাথে
প্রাণ খুলে শোনাবো কথা ছিলো যা।

পাতাঝরা বনে হাটবো দু’জনে
কাটাবো নির্জন নিশ্চুপ রাত,
ঝিঁ-ঝিঁ পোকা দিবে পাহারা
পথ দেখাবে পান্ডুর চাঁদ;
মায়াময় সে রাত যেন না ফুরোয়
দেখতে চাই না সকাল,
এভাবেই যেন কাটে শত শত কাল।

মোট পড়েছেনঃ ১,৪২৮জন আজ পড়েছেনঃ ০জন

১০টি মন্তব্য

  1. “পাতাঝরা বনে হাটবো দু’জনে
    কাটাবো নির্জন নিশ্চুপ রাত,
    ঝিঁ-ঝিঁ পোকা দিবে পাহারা
    পথ দেখাবে পান্ডুর চাঁদ;”

    ওয়াও রোমান্টিক জুটি সফল হোক
    শুভ কামনা

  2. “তোমার পরশ পেতে শিশির সিক্ত পায়ে
    সহস্র মাইল নির্ভয়ে পেরিয়ে আসা।” এটাই ভালোবাসার চিরন্তন আবেদন।
    কবিতা ভাল লেগেছে। শুভ কামনা।!!

  3. লাল দালানে ঝুলাবো প্রেমের ব্যানার
    কার্নিসে দোলাবো দুই জোড়া পা,
    পাশাপাশি হাত ধরে বসে রবো একসাথে
    প্রাণ খুলে শোনাবো কথা ছিলো যা।

    আহা! প্রেম,,,, দারুণ দারুণ

    সবই ঠিক আছে । কিন্তু সকাল না হলে আমাদের হবে কী?😱

মন্তব্য করুন