প্রবাস

দূর প্রবাসে আছি মা-গো, আমি বড় একা 

স্বপ্ন ছাড়া যায় না মা-গো তোমায় একটু দেখা।

মা-গো সেই যে এলাম আর গেলাম না
অনেক দিনের কথা,
তোমার হাতে খাইনি মা-গো পাটিচাঁপটা পিঠা।

মা-গো বঁছর ঘুরে বছর এলো, দিনের পারে মাস,
ভাবি মাগো এইবছরে পাবো আমি তোমার আশীর্বাদ।

মা-গো এইবছরটাও গেলো আমার, আমি বড় একা
পৌষা সংক্রাতি এলে মা-গো মনে পরে তোমার মিষ্টি মধুর কথা।

মা,,
মা` মা বলে ডাকি যখন ,
মা তুই আমার ডাকে দিস্ সারা,
মা, আমি তোর অবোধন সন্তান
অদর্শনে আমি বাক্যিহারা।
আয় -রে মাতুই আমার ধারে আয়
বাড়িয়ে মনে শক্তি,
মা-রে আমি না হয় লক্ষ্মী ছাড়া
তাই বলে তুই করিস না মা
আমার সাথে ছল ।
মা’রে ভাবনা আমার ছিল যেতা
শেষ হয়েছে সবি,
তোর আলোতে কেটেছে মা
বদ্ধ মনের সকল আঁধার।

মোট পড়েছেনঃ ৮৩২জন আজ পড়েছেনঃ ০জন

২২টি মন্তব্য

  1. প্রবাসের কষ্ট আমরা বুঝতে পারবোনা, কাছের মানুষদের সুখ যোগাতে কতো যে কষ্ট হাহাকার তাদের মনে জমা হয়ে আছে। কষ্ট কবি্তায় শুভেচ্ছা জানিয়ে গেলাম দাদা।

    1. হু ঠিক বলেছেন দাদা, প্রবাসির কষ্ট সবাই বুঝে-না।
      অশেষ ধন্যবাদ শ্রদ্ধে দাদা, শুভেচ্ছ ও ভালোবাসা নিবেন শুভ কামনা🌹🌹

  2. প্রবাসীদের বুকভাঙ্গা কস্ট তারা ছাড়া আর কেউই অনুভব করেনা, করতে পারেনা। মায়ের জন্য প্রার্থনা করি, জগতের সকল মায়েরা ভালো থাকুন।

    আপনিও ভালো থাকবেন দাদা।

  3. আপনার বেশিরভাগ কবিতাই মাকে নিয়ে লেখা। লেখা পড়ে মায়ের কথাই মনে পড়ে যায়। তাই আপনার লেখাগুলো পড়তেও ভালো লাগে, দাদা।

    1. অজস্র ধন্যবাদ ও কৃতজ্ঞতা দাদা, আমার সব গুলো লেখার কারণ হচ্ছে মা ,আর আমি কখনো বাবা মায়ে আদর ভালোবাসা একি সঙ্গে পাইনি তাই,
      আমান বাবাও ছিলেন প্রবাসি তাই, আমি যখন দেশে যাই তখন বাবা থাকেন প্রবাসে, আর বাবা যখন দেশে থাকেন আমি থাকি প্রবাসে, সে জন্যই আমার মাকে নিয়ে কবিতা লেখা।
      ধন্যবাদ দাদা আপনার জন্যও অনেক অনেক শুভ কামনা 🌹🌹

মন্তব্য করুন