প্রিয় নবীণা

প্রিয় নবীণা 💗
👉 পৌষের এই বৈরী বর্ষণে কাতর সারা দেশ । অতি উষ্ণতা মুখর শীতের প্রান্তরে উত্তাপ খুঁজে বেড়ায় শীতার্থ প্রাণ ।
কুয়াশা আর শৈত্যপ্রবাহের চলমান শীতলতায় স্থবির জনজীবন । শীতের তীব্রতায় থর থর করে কাঁপছে, মাঠ ঘাট প্রান্তর । অতি উষ্ণ প্রবাহে হঠাৎ আমি স্বপ্নময় হয়ে উঠি । সারা দেশময় যখন শীতের তাপরে কাতর, আমি জেগে উঠি তোমার আবির্ভাবে । এই প্রথম তুমি অদৃশ্য, অশরীরি, ছায়া প্রেত থেকে দৃশ্যমানে আবির্ভাব হলে আমার জীবনে । দীর্ঘ দুই যুগ তোমাকে যল্পনায়, কুল্পনায়, কামনায়, বাসনায়, রচনায়, কাব্যসাধনায় লালন করে অনেকটা ক্লান্ত হয়ে পড়েছিলাম । তুমিও ঠিক বুঝতে পেরেছো, আমার অন্তরাত্মার প্রান্তিক অবস্থান । সুদীর্ঘ পথ পারি দিয়ে যখন ক্লান্ত হয়ে পড়ে, ঠিক তখনি তুমি এলে আমার স্বপ্নময় ভুবনে আলপনা আঁকা রঙিন প্রজাপতি হয়ে । আমার চিন্তা চেতনা, ধ্যান জ্ঞান, আশা আকাঙ্গা, বাসনা কামনা, সব জুড়ে তোমার উপস্থিতি আজ সরব, আমার মনের আঙিণা জুড়ে । তোমার সহজতা, সরলাতা, মানবিকতা, মানবতা, উদারতা, উদ্ভাসিতা, প্রিয়তা, প্রণয়বর্তিতা আমাকে সম্পূর্ণ রুপে আচ্ছন্ন করে রেখেছে ।
তোমার উপস্থিতি আমাকে, পরিচ্ছন্ন, গতিশীল, স্বপ্নভুক প্রাণবন্ত ও প্রাণোময় ভাবে উজ্জ্বীবিত করে তুলেছে । পূর্ণতা ও প্রাপ্তির সোপান বেয়ে আমি ধরতে চাই, আমার নবীণার হাত । দীর্ঘ সময় তুমি অন্তরাত্মায় যোগান দিয়ে এসেছো, আজ আমার তনু মন প্রাণে, তোমার সরব উপস্থিতি । আমার ত্যাগ, ধৈর্য, সহনশীলতা, তোমার আগমনের পথ চেয়েই ছিল এত গুলো বসন্ত ।

অচিরেই আগামী অনাগত বসন্ত, আমার জীবনে অনন্ত, অনাবিল, সুখ সমৃদ্ধি, প্রেমোময় কাব্যোচ্ছল, সুবাসিত, স্নীগ্ধ, পদ্মরাগে আবৃত সুন্দর সুখোময় জীবনের সহ অবস্থানের কামনা করছি তোমায় ।
ভাল থেকো, সুস্থ থেকো, শীতের তাপর থেকে গরম উত্তাপে থেকো ।
আজ আর নয় ।

তোমারই
সেকুল ইসলাম
রচনা কাল ঃ ২২/১২/১৯
ঢাকা

মোট পড়েছেনঃ ৭৭৭জন আজ পড়েছেনঃ ০জন

২১টি মন্তব্য

  1. পোস্টে ব্যবহৃত এই ছবিটি কার? এর আগেও দিয়েছিলেন মনে হয় ভাই? পরিচিতদের ছবি খুব প্রয়োজন না হলে ব্যবহার না করাই উত্তম ভাই। আর ছবির আকার অনেক বড়। লম্বাটে ছবি দেখতে দৃষ্টিকটু লাগে। পোস্টের সৌন্দর্য নস্ট করে দেয়।

    ভালো থাকবেন।

  2. বাহ চমৎকার চিঠিতো!
    তোমার উপস্থিতি আমাকে, পরিচ্ছন্ন, গতিশীল, স্বপ্নভুক প্রাণবন্ত ও প্রাণোময় ভাবে উজ্জ্বীবিত করে তুলেছে । পূর্ণতা ও প্রাপ্তির সোপান বেয়ে আমি ধরতে চাই, আমার নবীণার হাত ।

মন্তব্য করুন