হেমন্তের প্রতি প্রহরে রজনীগন্ধার গন্ধ শহরজুড়ে নামলেও মুহূর্তের মধ্যে সে গন্ধ বরাদ্দ হয়ে যায় ল্যাম্পপোস্টের আলোতে।
এ নীলাদ্রির বুকে সেই কবে যে ঈশ্বর প্রেমের নিশানা উড়িয়ে দিয়েছিলেন তা আজ কিছু প্রেমিকের ধরা ছোঁয়ার বাইরে।
জানো প্রমি মানুষ নিতান্তটুকু প্রেমে পেলে ভাবে পাহাড়সম রাজন হতে। আসলে কিছু মানুষ জন্ম থেকে এসব প্রেমে জন্মান্ধ।
যে ছেলেটা বিপ্লবী মেয়ের হাত ধরে সমরে দাঁড়িয়ে গেয়েছিল বিজয়ের গান। গোটা কয়েক ছেলের মাঝে এই ছেলেটা ছিলো বিপ্লবী মেয়ের একবিংশ বিপ্লবী প্রেমিক।
পুরুষ প্রকৃতি বেশে,নারী সুবর্ণময়ী ষোড়শী রূপে। প্রেমের প্রতিমূর্তি প্রস্ফুটিত হয়েছিল সুবর্ণ রোদের কাঞ্চনজঙ্গা পাদদেশে।
প্রেম আসে আবার অনায়াসে চলে যায় কজন ধরে রেখেছে তার স্মৃতি? কাব্যরসে বনলতা আর প্রকৃতিতে জীবনানন্দ,সবুজের মাঝে হেমবর্ণ আঁচলে আজও প্রিয়তম ঈশ্বরী হয়ে আছে।
গোটা সংসারের চিঠি আজও বটবৃক্ষের কসে আবদ্ধ। প্রেমিক তৃণমূলে রাজপথের বিপ্লবী।
বাহুবন্ধনে প্রেমিকা তার ঈশ্বরী।
জানো প্রমি,
সৃষ্টির বুকে তুমি আমার কাছে প্রেমময়ী ঈশ্বরী। আমাদের কাছে প্রেম প্রতিমূর্তি স্বরূপ।
যে ল্যাম্পপোস্টের আলোকিত আলোতে আর রজনীগন্ধার সুশোভিত ঘ্রাণে তুমি আজও আমার কাছে আছো ষোড়শী রূপে।
তুমি খেয়ালি স্রোতে শেষ বিকেলের গোধূলি হলে আমি পোষালি রৌদ্রে তোমায় শুনাবো রাখালিয়া বাঁশির সুর।
শীত শুভ্র শীতল পরশে,
বাঁধিয়া রাখিও তোমারি মায়ার আঁচল বাঁধনে।
মৃগ কস্তূরী গন্ধে খুর পদচিহ্ন চাপে,
দেখা হবে ঈশ্বরী কুয়াশা ভেজা কাকডাকা ভোরে।
ঈশ্বরী
মোট পড়েছেনঃ ৭৪১জন
আজ পড়েছেনঃ ০জন
প্রেম আসে আবার অনায়াসে চলে যায় কজন ধরে রেখেছে তার স্মৃতি? কাব্যরসে বনলতা আর প্রকৃতিতে জীবনানন্দ,সবুজের মাঝে হেমবর্ণ আঁচলে আজও প্রিয়তম ঈশ্বরী হয়ে আছে।
ভাল বলেছেন।
ধন্যবাদ দাদা
ভাল থাকুন।
ঈশ্বরী প্রেমে মন মাতালো,
ভাল লেগেছে লেখা।
ধন্যবাদ দাদা।
শুভকামনা অনেক
কাব্যরসে বনলতা আর প্রকৃতিতে জীবনানন্দ,সবুজের মাঝে হেমবর্ণ আঁচলে আজও প্রিয়তম ঈশ্বরী হয়ে আছে….
লাইনটি কিন্তু দারুণ দাদা। মন মাতানো প্রেমের কাব্যকথা ভালো লেগেছে।
শুভকামনা দাদা।
ধন্যবাদ দাদা
ভালো লেগেছে।
ধন্যবাদ দাদা
সুশোভিত ঘ্রাণে তুমি আজও আমার কাছে আছো ষোড়শী রূপে।
তুমি খেয়ালি স্রোতে শেষ বিকেলের গোধূলি হলে আমি পোষালি রৌদ্রে তোমায় শুনাবো রাখালিয়া বাঁশির সুর।
শীত শুভ্র শীতল পরশে,
বাঁধিয়া রাখিও তোমারি মায়ার আঁচল বাঁধনে। অপূর্ব লেখনী
ধন্যবাদ দিদি
গোটা সংসারের চিঠি বটবৃক্ষের কসে আবদ্ধ! তাহলে ঈস্বরী ঐ চিঠি পাবে কেমন করে? আর যে প্রেমের প্রকাশ নেই সেই প্রেম ঐশ্বরিক হবে কিভাবে?
দুজনি বিপ্লবী।
প্রকৃতি তাদের প্রতিমূর্তিস্বরূপ চিঠি।
যে প্রেম প্রকৃতিতে আবিষ্ট সে প্রেম মানুষকে আটকিয়ে রাখতে পারে না বরং সে প্রেম ঐশ্বরিক প্রেম।
গোটা সংসারের চিঠি বটবৃক্ষের কসে আবদ্ধ!
প্রকৃতির নির্যাস ছোঁয়ায় সে কস শুকিয়ে যায়।
বরং প্রকৃতি প্রেমি না হলে সে কস একটা সময় শক্ত হয়ে জমাট বাধা করে।
.
ধন্যবাদ দিদি।
জানো প্রমি,
সৃষ্টির বুকে তুমি আমার কাছে প্রেমময়ী ঈশ্বরী। আমাদের কাছে প্রেম প্রতিমূর্তি স্বরূপ।
যে ল্যাম্পপোস্টের আলোকিত আলোতে আর রজনীগন্ধার সুশোভিত ঘ্রাণে তুমি আজও আমার কাছে আছো ষোড়শী রূপে।
জাস্ট সুপার
ধন্যবাদ ও শুভকামনা দিদি।
কাব্যরসে বনলতা আর প্রকৃতিতে জীবনানন্দ,সবুজের মাঝে হেমবর্ণ আঁচলে আজও প্রিয়তম ঈশ্বরী হয়ে আছে।
অসাধারন বর্ননা, কবিতা ভালো লেখেছে-
ধন্যবাদ ও শুভকামনা দাদা
ভালো থাকুন।
প্রেম থাকুক বা চলে যাক, কাঞ্চনজঙ্ঘায় যে পরিস্ফূটন তা মনে থাকলেই হবে।
আহা প্রেম!
ধন্যবাদ দাদা
প্রেম সে তো ইশ্বর প্রদত্ত। যা আদি ও অনন্ত। অন্ত নেই।
একদম
ধন্যবাদ দাদা
সুন্দর অনুভূতির প্রকাশ। পড়লাম। ভাল লাগরো।
১৮শ শতকের কবিতাগুলো পড়লে দেখা যাবে প্রমকে আত্মিক হিসেবে দেখানো হয়েছে।
আপনার কবিতা ভালো লেগেছে।