আমার খুব ইচ্ছে করে প্রতিটা বিকেল গুলো তোমাকে দিতে।
তোমার সাথে পথ চলতে আমার খুব ইচ্ছে করে।
তোমার পায়ের সাথে পা মিলিয়ে হাঁটতে আমার খুব ইচ্ছে করে ।
তোমার সাথে হালকা খুনসুটি করতে আমার খুব ইচ্ছে করে।
তোমার সাথে কোন এক রেস্তোরাঁয় বসে সময় কাটাতে খুব ইচ্ছে করে।
তোমাকে সাথে নিয়ে হালকা চায়ে চুমুক দিতে দিতে অজানা গল্পের হারিয়ে যেতে খুব ইচ্ছা করে।
তোমার সাথে রাস্তায় কোন সস্তা খাবার ভাগাভাগি করে খেতে খুব ইচ্ছে করে।
তোমার সাথে ভাগাভাগি করে প্রতিটা বিকেল গুলো মুখর করতে আমার খুব ইচ্ছা করে।
প্রতিটা বিকেল গুলো তোমার সাথে কাটাতে আমার খুব ইচ্ছে করে।
হয়তো এক সময় অসংখ্য বিকেল থাকবে আমার কাছে কিন্তু বিকেল গুলো উপভোগ করার মত পাশে কেউ থাকবে না।
কারো সাথে সময় কাটানোর মত অসংখ্য সময় আর থাকবে না।
মোট পড়েছেনঃ ১,৩০৮জন
আজ পড়েছেনঃ ০জন
ইচ্ছেগুলো চমৎকার, প্রতিটা অথবা বিকেলের পরে গুলো লেখাটা বাদ দিলে মনে হয় ভালো লাগতো।
মানে এমন- প্রতিটা বিকেল অথবা বিকেল গুলো।
(উপদেশ সব থেকে সস্তায় মেলে আমাদের দেশে, তাই আরকি 😁)
ধন্যবাদ প্রিয় , বিনামূল্যে কিছু উপদেশ দেওয়ার জন্য। সস্তা হলেও কিন্তু যা সব সময় মিলে না ।
খিক খিক খিক 🤣
হাসলেন কেন
লেখকের সকল ইচ্ছে পূরণ হোক এটাই কাম্য। প্রেমিকমনের সকল চাওয়া স্বার্থকতা পাক।
লেখার শুরুতে শিরোনাম এবং নাম নতুন করে দেবার দরকার নেই। উপরেতো একবার আছেই।
ভালো থাকবেন।
পরামর্শ সাদরে গ্রহণ করলাম প্রিয় ।
চাওয়া গুলো সুন্দর। ধন্যবাদ ভাইয়া
ধন্যবাদ প্রিয়
ইচ্ছে গুলো পূর্ণ হোক। প্রিয় মানুষের সাথে আজীবন কাটুক প্রিয় মুহূর্ত। শুভ কামনা রইলো
সুন্দর প্রকাশ
খুব ইচ্ছে করে প্রিয় মানুষের সাথে অনিদ্দিষ্ট জীবনটা কাটিয়ে দিতে । কতটুকু সফল হবে জানিনা ।
সফলতা আসুক
মনোবাসনা পূর্ণ হোক
আমিন
ইচ্ছে গুলো সুন্দর,
ইচ্ছের বাস্তবায়ন হোক।
ভালো লেগেছে কবিতা।
ধন্যবাদ প্রিয়
হায় ইচ্ছে সুন্দর। মন ভাল করার ইচ্ছে। ইচ্ছে পুর্ন হোক। কামনা করি।
ধন্যবাদ প্রিয়
🇧🇩
এতো ইচ্ছে যাকে নিয়ে, সে কি জানে?
একটু জানে , তবে তার ইচ্ছাটা তো বুঝতে পারিনা
হাহাহা, তাহলে তো মুশকিল। পুরোটা জানানোর ব্যবস্থা জারী রাখতে হবে। নয়তো এক হাতে তালি বাজবেএএএএ না 😀😀
জানে তো সবই কিন্তু সে নিরুৎসাহী ।
এমন ইচ্ছে-পুরন ইচ্ছে বাস্তবায়িত হোক, তাই চাইছি।
সহজে সুন্দর করে লেখার জন্য ধন্যবাদ।
ধন্যবাদ প্রিয় ।
সকল ইচ্ছে পুর্ণ হোক
মন পবনের মতে
শুভ কামনা
ধন্যবাদ প্রিয়
অসাধারণ প্রেম কাব্য দারুন লিখেছেন।
ধন্যবাদ প্রিয় , উৎসাহ দেওয়ার জন্য।
ইচ্ছে গুলো সুন্দর। সৃষ্টিকর্তা যেন পূরণ করেন।
আল্লাহর কাছেই সব সময় ছোট ছোট ইচ্ছে গুলো পোষন করি যেন তা সহজে করে দেন ।আমি যেন পূরণ করতে পারি ।
ইচ্ছেগুলো পাখা মেলুক।
ইচ্ছেগুলো পাখা মেলে উড়তে চায়,সব সময় ডানা ঝাপটায়।