
ইচ্ছে ছিলো মন ভেজাবো,
তোমার হাতটি ধরে ।
ভাবনাগুলো দিক হারালো,
অমানিশার ঘোরে।
ফূল ফুটেছে ঝিলের জলে,
জলাকার চিকচিক।
স্বপ্নগুলো মেলবে পাখা,
ফিরলে তুমি ঠিক ঠিক ।
সেই আশাতে ই গুনগুনিয়ে,
গাইছি দেখো গান।
রাত নিশিতে ছন্দ সুরের,
মিলিত ঐক্যতান।
কি চাই তোমার মানসীপ্রিয়া,
কিসে তুমি খুশি ?
কি পেলে তুমি হাসবে বলো
মন ভোলানো হাসি?
বলেছিলে ফিরবে তুমি,
আসবে তুমি কাছে।
ভাবনাগুলো আঁকছে ছবি,
অলীক উল্লাসে।
মোট পড়েছেনঃ ২,৩৭০জন
আজ পড়েছেনঃ ০জন
ছন্দে ছন্দে অলীক উল্লাস হলেও প্রেয়সীর জন্য আক্ষেপ অপেক্ষা চালু ই আছে।
ধন্যবাদ ভাইয়া
অপেক্ষার প্রহর শেষ হোক,
সে ফিরে আসুক স্বপ্ন ডানায় ভর করে,,
শুভ কামনা কবি 🌹🌹
অনেক অনেক শুভকামনা ও শুভেচ্ছা রইলো আপু।
অপেক্ষা বড় মিষ্টি আবার তেতো। তবুও অপেক্ষায় থাকি সবাই
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।
অপেক্ষার প্রহর কখনো প্রেম কখনওবা বিরহের বার্তা নিয়ে আসে। আপনি কিসে খুশি ভাই?
কবিতা ভালো লেগেছে।
ধন্যবাদ ও শুভকামনা রইলো ভাইয়া
“ইচ্ছে ছিলো মন ভেজাবো,
তোমার হাতটি ধরে ।
ভাবনাগুলো দিক হারালো,
অমানিশার ঘোরে।”
ইচ্ছে গুলো পুর্ণতা পাক
অমানিশা কেটে যাক
শুভ কামনা
দাদা নিরন্তর শুভকামনা রইলো
ভালো লাগলো উস্তাদ
-২১শে বইমেলায় আপনার কাব্যগ্রন্হ বের হচ্ছে কি?
হা হা হা এইতো হাবিজাবি লিখি তার আবার বই!
না ভাইয়া, বই টই বের করার চিন্তা ভাবনা নাই।
কে পড়বে বলুন?
আমি উভয় ব্লগে আপনার পাঠক,
আমি আশাবাদী আপনি বই লিখলে হিট হবে।
শব্দে ছন্দে চমৎকার উপস্থাপন
ভালো লাগলো
কবিতা পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা রইলো আপু।
অনেক সময় এমন ভাবনাগুলো সত্যি হয়ে যায়……ছড়া ছন্দ বেশ ভালো লেগেছে।
কবিতা ভালো লেগেছে জেনে ভালো লাগলো।
ভালো লাগা এক কবিতা পড়লাম! চমৎকার লিখেছেন কবি। শুভেচ্ছা-সহ শুভকামনা থাকলো।
ছন্দের কবিতা অনেক ভালো লাগলো,
অপেক্ষার অবসান হবে তো? 🙂
মন্তব্যে ও পাটে অশেষ কৃতজ্ঞতা রইলো ভাইয়া্