অনেক ভালোবাসি

” লক্ষ লক্ষ কোটি কোটি পোকা মনসুর সাহেবের উপর ঝাঁপিয়ে পড়েছে ”

এটা আসলে আমার কথা নয়। হুমায়ূন আহমেদ তার বই “পোকা” তে লিখেছিলেন তেলাপোকারা যাকে অনেক ভালোবাসে তাকে খেয়ে ফেলে। ভালোবাসার কোনো কিছুকে দুনিয়ার বুকে নষ্ট হতে না দিয়ে খেয়ে ফেলার ব্যাপারটা ফেলে দেয়ার কিছু না।

পাশে ঘুমিয়ে আছে তাসরিন। ওর মুখটা দেখতে আমার কাছে অনেকটা চাঁদের আলোতে ঝলকানি দেয়া শাপলা ফুলের পাতার মত। চোখ সরানো যায় না। আজ নিয়ে ওর সাথে আমার ৩ বছর ২৯ দিনের সংসার। তবুও ওকে দেখার অনুভুতিটা প্রথম দিনের মতোই।

সরি, হিসেবে একটু ভুল হয়ে গেছে, আমাদের সংসারের বয়স ৩ বছর ২৭ দিন। গত পরশুদিন মারা গিয়েছে ও। একা একটা মানুষ আরেকটা মানুষকে চিবিয়ে খেতে সময় তো লাগবেই। যে হাতটা ধরে এতদিন চাঁদের আলো দেখেছি , সেই চাঁদের আলোর নিচে ওর মাংসের স্বাদটা খারাপ না। হাড়গুলোও বেশি শক্ত না।

মোট পড়েছেনঃ ১,০১৭জন আজ পড়েছেনঃ ০জন

২৪টি মন্তব্য

  1. সোনেলায় স্বাগতম আপনাকে,
    চমৎকার একটি গল্প নিয়ে আসলেন প্রথমেই,
    বেশী ভালোবাসে তাই তেলাপোকার মত নিজের প্রিয়তমাকেই ভক্ষন!

    নিয়মিত লেখুন,
    অন্যদের লেখা পড়ে মন্তব্য দিন,
    শুভ ব্লগিং

  2. ছোট গল্প, কিন্তু বিশালতা অনেক। দারুণ লিখেছেন, আরও লিখুন।

    সোনেলা ব্লগে আপনাকে স্বাগতম। নিজে লিখুন, সাথে অন্যদের লেখাও পড়ুন।

    শুভ কামনা 🌹🌹

  3. ছোট্ট একটা লেখা পোস্ট করে সোনেলা উঠোনের সবার সাথে বড় একটা সুসম্পর্ক গড়ে তুললেন নিশ্চয়! ভালো লাগলো আপনার ভালোবাসার গল্প পড়ে। শুভকামনা থাকলো।

মন্তব্য করুন