জাপানের মত ভু-কম্পন অনুভুত হয় মনে,
প্রিয়জন ছাড়লে ভরসার হাত মূমুর্ষু সংকটে;
পারদের মত ভারী তরল আবেগ রেখে জমা,
জিপসামের তৈরী সিমেন্ট দিয়ে হৃদয় শক্ত করা!
কখনো বা মস্তিষ্কে রক্ত ঝরিয়ে স্ট্রোকের অপেক্ষা।
প্রেম হলো প্লাটিনামের চেয়েও মহামুল্যবান ধাতু,
আবহাওয়ায় গ্রীষ্ম সেতো নয় বসন্ত ঋতু;
সূর্যের কাছে থেকেও যেমন মানুষহীন বুধ গ্রহ,
অবিশ্বাসে হয়না প্রেম বাড়ে শুধু মোহ;
প্রেমের বৈশিষ্ট কারেন্টের ন্যায়,
সময়ের সাথে দিকের পরিবর্তন হয়।
ভালবাসা রঙীন টেলিভিশনের
ক্ষতিকর গামা রশ্মি,
বোকা চন্ডিদাস বেখেয়ালে তাই একযুগ বাইছে বড়শী;
ইতিহাসের আগে রোমিও-জুলিয়েট ভালবেসে করেছে ভুল;
হে এযুগের সস্তা প্রেমিক!
ধোঁকায় কেয়ারফুল।
মোট পড়েছেনঃ ১৪২জন
আজ পড়েছেনঃ ০জন
অসম্ভব সুন্দর
মন্তব্যে প্রীত হলাম।
আসলে কবিতা লেখার চেষ্টা করছি,
কবিতা লেখা আমার প্রিয় শখ।
চমৎকার উপলব্ধি, একান্ত অনুভূতি বেশ ভালো লাগলো দাদা।
শুভ কামনা🌹🌹
ধন্যবাদ, ভালবাসা নিবেন।
হে এযুগের সস্তা প্রেমিক!
ধোঁকায় কেয়ারফুল।
চমৎকার লিখেছেন-
মুগ্ধতা
এ যুগের রোমিওরা ফুটপাতে কেনা অখাদ্য খেয়ে তার নাম দিচ্ছে প্রেম।
মন্তব্যে আপ্লুত হলাম, ধন্যবাদ।
সত্যি মুগ্ধ হলাম
অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন।
.এযুকের সস্তা প্রেমের সাথে খাটি প্রেমিক প্রেমিকার প্রেম হলে স্ট্রোক এর আশংকা তো আসবেই।
ভালো লেগেছে।
আমার ব্লগবাড়ীতে আপনাকে স্বাগতম!
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।
প্রেম রসায়নে বিজ্ঞান যেখানে মানুষ ধোঁকায় পড়বে সেখানেই এ আর নতুন কি?
ভালো লিখেছেন ভাই।
ধন্যবাদ প্রিয় ভাই।
অনেক ভালো লিখেছেন দাদা। খুবই ভালো লাগলো।
শুভকামনা সবসময়।
আপনারা আমার গুরুজন আর্শীবদ করে দিন।
আপনিও সর্বদা ভাল থাকুন, ভালবাসা নিবেন।