বেশ্যা ও বিলেতে যায়

তুই দেশ ছেড়েছিস বলে-
শহরের কিছু অন্ধকার কুঠুরিতে এখন আর বাতি জ্বলেনা
হাই তুলে আকাশ দেখি আমিও- কফির পেয়ালা হাতে,
এখন আর তোকে খুঁজে বেড়াই না- নির্জন কোন কক্ষে।।

এখন আর লেজ তুলে পায়চারী করে না –
লঙ্কার নেড়ী কুত্তা কিংবা –
অশোক সামন্তের ব্রহ্মচারী কোন প্রকৌশলী যুবক,
সীসার ধোঁয়ার কুণ্ডলীতে ঘোলাটে হয় না
আবছা আলোয় উন্মাতাল মিরাজের পান কক্ষ।।

দেশী বিদেশী বারো পুরুষের বুকের লোমে যার সুড়সুড়ির সুখ
যোনীতে জলজ স্রোতধারা,
আর কুচকুচে কালো পার্সটাও রাতারাতি সরগরম,
সেই তুই এখন টাকাকে ডলারের অঙ্কে গুনতে শিখেছিস
আর এটাইতো শিক্ষিত বেশ্যার সফলতা ।।

আমেরিকার বাতাসেও নাকি শুক্রাণু ভেসে বেড়ায় –
আমি তো ভাবছি কখন তোর বিষাক্ত ঊরুতে আঘাত হানে
পৈশাচিক জীবাণুর দল- সদলবলে।

তুই নেই বলে এখন একটা সিগারেট কম পোড়াতে হয়,
আমার রাত্রি গুলো আসে হাসনাহেনার পাপড়ি হয়ে
নিরন্তর কোন নিষিক্ত স্বপ্নের সিঁড়ি পেরিয়ে।।

23/11/2019

মোট পড়েছেনঃ ৮৬১জন আজ পড়েছেনঃ ০জন

২৭টি মন্তব্য

  1. ভুল জনের সাথে প্রেম এমনই হয়,
    ভুলেরা বিদায় নিলে, ফেরত পাওয়া হয় নিজেকে নিজের মত করে। আত্মশুদ্ধির সুবাস ঘিরে থাকে হাস্নাহেনার পাপড়ি হয়ে।

    দারুন লিখেছেন অনন্য,
    শুভ কামনা 🌹🌹

  2. বিলাতে গিয়ে সে আমেরিকার বাতাস কিভাবে পাবে ভাই! 🙂

    এখন সিগারেট কম পোড়াতে হয়, হাস্নাহেনার সুবাস আসে এটাই ভালো নাকি?

  3. সেই তুই এখন টাকাকে ডলারের অঙ্কে গুনতে শিখেছিস
    আর এটাইতো শিক্ষিত বেশ্যার সফলতা ।।

    অবাক হবার কিছু নেই। তবে দেখার থাকে অনেককিছু! শেষমেশ দেখা যায় ওইসব শিক্ষিত বেশ্যারা হাতে ভাঙা থাল নিয়ে রাস্তায় ঘুরে। যাকে বলে ভিক্ষুক।

    1. রাত্রিগুলো তো হাসনাহেনার মতোই আকর্ষণীয় হতে পারে। এখন পর্যন্ত আমার কাছে সবচেয়ে আকর্ষণীয় সুগন্ধির ফুল মনে হয়েছে হাসনাহেনা ফুলকে।

  4. হাস্নাহেনা গন্ধ বাড়িময়৷ প্রেমের টানে কতই ঘটে সিগারেট কম খাওয়ায় উত্তম।। খারাপের স্থলেএ ফুল ফুটুক মনের বাগানে আসুক সুগন্ধি।

  5. হাসনাহেনার সুবাসমাখা রাত্রি আর স্বপ্ন নিরন্তর বয়ে চলুক। সিঁড়ির শেষ ধাপ পেরোলেই যেন চোখে পড়ে ধবধবে জ্যোৎস্না।
    সুন্দর লিখলেন।

  6. সেই তুই এখন টাকাকে ডলারের অঙ্কে গুনতে শিখেছিস
    আর এটাইতো শিক্ষিত বেশ্যার সফলতা ।।
    বেশভালো লাগলো লেখাটি। শুভ কামনা দাদা।

মন্তব্য করুন