অনুভুতি ( ভালবাসার নেটওয়ার্ক )

ভালোবাসা আজকাল অনেকটা মোবাইল নেটওয়ার্ক এর মতো,

যেমন, একটা মোবাইলে সবাই দুটো করে সিম রাখে।
একটিতে প্রবলেম হলেই অন্যটা সাথে সাথে প্রায়োরিটি পায়।

আগে যেমন কথায় সমস্যা হলে মোবাইল উঁচু করে নেটওয়ার্কের জন্য এদিক সেদিক ছুটতো, তেমন আর কেউ ঘুরে না-
বাংলালিংক বন্ধ করে এয়ারটেল চালায়।

কি জানি !
মানুষের ভেতর মনও দুইটা হবে হয়ত-
আজকাল কাউকে কাঁদতে দেখিনা
বিশেষ কারো পিছনে ছুটতে দেখিনা।

অপেক্ষা করার প্রশ্নই আসে না।
ফ্রেন্ড, বেষ্ট ফ্রেন্ড আর গুড ফ্রেন্ড লাইনে থাকে-
কল প্রায়োরিটি চেঞ্জ করলেই অন্য নেটওয়ার্ক এভেইলএ্যাবল ।

হাহাহা
অফার সস্তা হলেই কেউ পুরুনো নেটওয়ার্কে ফিরে।
এমনিতেও বন্ধ সিমের অফার সবসময় ধামাকা অফারই হয়।

–
১৩/১০/২০১৯

মোট পড়েছেনঃ ১,০৫৫জন আজ পড়েছেনঃ ০জন

২৭টি মন্তব্য

  1. যান্ত্রিক সবাই বাবু ভাই তাইতো কারোরটা কারোর দেখা অপেক্ষা বা শুনার সময় নাই।

    হাহাহা
    অফার সস্তা হলেই কেউ পুরুনো নেটওয়ার্কে ফিরে।
    এমনিতেও বন্ধ সিমের অফার সবসময় ধামাকা অফারই হয়।

    চমৎকার বলেছেন।

  2. মোবাইল নেটওয়ার্ক এ আঠারো বছর আছি। কিন্তু একই নেটওয়ার্কের ভিন্ন ভিন্ন নাম্বার। অনেকটা বউয়ের শাড়ীর মতোই। শাড়ী বদলালেও বউ কিন্তু বদলানো যায় নি। হা হা হা 😀

    1. বলি
      শখের কোন কিছু বেশিদিন টিকে না
      খোদা সেই কবে শখ করে বৌ আনলাম- তোমার কি মনেও পড়েনা !!

      হাহাহা

      অনেক ধন্যবাদ ভাই
      সব কি আর বদলানো যায় ?
      সবাই কি আর বদলায় ?

  3. মোবাইল নেটওয়ার্কের সাথে মনের তুলনা কিন্তু দারুন লিখেছেন। এ জন্যই বোধহয় প্রেম আজকাল অনেক দুর্বল। ভাংতে গড়তে সময় লাগেনা।

  4. মোবাইল নেটওয়ার্কের সাথে মনের তুলনা অসাধারণ লিখলেন বাবু। এ জন্যই তো বোধহয় ভালোবাসা ভাংচুর করতে সময় লাগেনা।
    বেশ ভালো লাগলো।

  5. জাস্ট ফ্রেন্ডের যুগে এত্ত মাথা ঘামিয়ে মাথা ন্যাড়া করার কোন মানেই হয় না।
    ধামাকা অফার হলেও পুরোন পুরোন-ই, নূতন নূতন-ই!!

  6. “হাহাহা
    অফার সস্তা হলেই কেউ পুরুনো নেটওয়ার্কে ফিরে।
    এমনিতেও বন্ধ সিমের অফার সবসময় ধামাকা অফারই হয়।”

    বিয়ে করলে নাকি শালী ফ্রী! সিমের সাথে থাকে অনেককিছু ফ্রি! যাকে বলে, “ভালোবাসার নেটওয়ার্ক”।

    1. কি জানি !

      তবে সেদিন দেখলাম বন্ধ সংযোগ চালু করলে এক জিবি ডাটা ফ্রি –

      রেগুলার থেকে আমরা কি দোষ করলাম ?

      একশ নয় টাকা রিচার্জে একমাস কল রেট ষাট পয়সা।

      কেয়ারে কল দিলাম- আপু এক হাজার / দুই হাজারো কোন অফার নাই ?

      জবাব নাই ।

      ভাবলাম একদিনে বড় একাউন্টের ভালবাসার দাম নাই- প্রতিদিন টোক্কা দিলে অফারের রেসিপি মজাদার হয়।

      এর বেশি বুঝি না ভাই-
      তবে হ্যাঁ –
      আজকালকার ছেলে মেয়েরা বিরহের পত্র/কবিতা/ষ্ট্যাটাস লিখে তিন দিন- এর পর সেই রোমান্টিক-
      বুঝে নিই- নতুন জুটছে- নইলে পুরুনো সীমে ভাল অফার পাইছে। হাহাহা।

  7. জাস্ট ফ্রেন্ড, গুড ফ্রেন্ড, ক্লোজ ফ্রেন্ড, বফ, গফ, চোফ,,, ফ্রেন্ডদের তালিকা শুধু বাড়তেই থাকে। সীমের অফারের মত বদলাতে থাকে ফ্রেন্ডদের পরিধি। এক সময় সব অফারে বোরড হয়ে গেলে ফিরে আসে সেই আগের রেজিস্টার করা সীমে। কিন্ত অনেক সীমের মেয়াদ ততোদিনে ফুরিয়ে যায় 😀😀

    লেখাটি দারুন লিখেছেন বাবু ভাই।
    শুভ কামনা 🌹🌹

    1. এই পোষ্টে সবচেয়ে মূল্যবান মন্তব্য আপনার।

      >>> অনেক সীমের মেয়াদ ততদিনে ফুরিয়ে যায়<<<

      বাহ্

      মুগ্ধ হলাম আপু-
      সত্যি মুগ্ধ

  8. লেখাটি রম্যর মত হলেও, এর প্রতিটি লাইনে সত্য উপলব্দি।
    ফেইসবুকের কল্যাণে আজকাল তিন ধরনের সিম ইউজার এর সংখ্যাই বেশি।
    প্রাক্তন ( বাতিল সিম ), বর্তমান সিম ( চলমান ), ভবিষ্যত সিম ( এটির ওয়েটিং লিস্ট বেশ লম্বা।
    আপনি একটি সিম এর কথা কম বলেছেন 🙂
    ফেইসবুকে নির্ভরশীল মানুষদের ফ্রেন্ড, বেষ্ট ফ্রেন্ড আর গুড ফ্রেন্ড স্থায়ী নয়, তাদের ওয়াল ঘাটলেই বুঝা যাবে কার কি অবস্থান।

    রেটিং পদ্ধতি থাকলে পাঁচ তারকা দিতাম লেখায়,
    রেটিং পদ্ধতি সোনেলায় আনলে কেমন হয়?
    ‘ রেটিং চাই ‘ শিরোনামে কোন ব্লগার পোষ্ট দিলে ব্লগ টিম ভেবে দেখতে পারে অবশ্য 🙂

    শুভ কামনা।

    1. একটা জিনিষ শেখা হয়ে গেল। সিম তিনটা ।

      ফেইসবুক ফ্রেন্ড নিয়ে অনেক লিখেছি- বাট ব্লগে দিতে কেমন যেন লাগে।

      আর রেটিং এর বিষয়টি চমৎকার, আমি কমেন্টে লাইক দেয়ার অপশনটাও দেখেছি আর পোষ্টে পাঁচ তারকা দেয়ার মত সুবিধা।
      চমৎকার হয় যদি এই এডভান্টেজ সোনেলায় পাই।

      লিখতে লিখতে অপেক্ষায় থাকবো- যদি এর মধ্যে কেউ পোষ্ট করে দেয় তো সোনেলা টিম অগ্রসর হবে কামনা করছি।

      চমৎকার এ গুরুত্বপূর্ণ মন্তব্যের জন্য কৃতজ্ঞতা রইলো ভাইজান।

    2. রেটিং বা লাইক সিস্টেম করলে ব্লগাররা লাইক দিয়ে চলে যাবে মন্তব্যে আসতে চাইবে না। অবশ্য লেখাটি কেন ভালো লাগলো আর কেন লাগলোনা এটি চালু করলে রেটিং বা লাইক সিস্টেম আনা যেতে পারে।

      1. তৌহিদ ভাই
        আপনি একটা পোষ্ট লিখে দিন-

        > পোষ্ট রেটিং
        > আর যদি সম্ভব হয় সিডিউল পোষ্ট।
        অথবা খসড়ায় রাখা লিখা চব্বিশ ঘন্টা পর অটো পোষ্ট হবে এমন। ( যদি আপত্তি না থাকে)

        আপনি লিখলে বেষ্ট হবে বিশ্বাস করি।

  9. একটা জিনিষ শেখা হয়ে গেল। সিম তিনটা ।

    ফেইসবুক ফ্রেন্ড নিয়ে অনেক লিখেছি- বাট ব্লগে দিতে কেমন যেন লাগে।

    আর রেটিং এর বিষয়টি চমৎকার, আমি কমেন্টে লাইক দেয়ার অপশনটাও দেখেছি আর পোষ্টে পাঁচ তারকা দেয়ার মত সুবিধা।
    চমৎকার হয় যদি এই এডভান্টেজ সোনেলায় পাই।

    লিখতে লিখতে অপেক্ষায় থাকবো- যদি এর মধ্যে কেউ পোষ্ট করে দেয় তো সোনেলা টিম অগ্রসর হবে কামনা করছি।

    চমৎকার এ গুরুত্বপূর্ণ মন্তব্যের জন্য কৃতজ্ঞতা রইলো ভাইজান।

মন্তব্য করুন