আমি এখন প্রাক্তন কি না

প্রিয় আকাশ,
ছোট করে বলি, কেমন?
আমি কিন্তু ভালো নেই।

তুমি কেমন আছো তা জানার অধিকার হয়তো নিয়ম মতো অন্য কোথাও হস্তান্তরিত হয়েছে……………
আমি এখন প্রাক্তন কি না, তাই!

যাই হোক তোমার নাম,ঠিকানা,এমন কি পরিচয় বদলেছে।
বড় দায়/দায়িত্ব তোমার ঘারে…………….
সে ঠিকানায় আমার চিঠি লিখা বারন।

কিন্তু কি করি বলো,
আমার যে তুমি ছারা আর অন্য কোনো ঠিকানা নেই…….

জানো,ঠিক যখন মাঝরাত আমি তোমার নিঃশ্বাসের শব্দ শুনতে পাই।
তোমার গায়ের গন্ধটা কেমন আমি তা জানি না।

যে টুকু জানি,সেটুকুতেই কেমন জেন একটা ভালোবাসা।

আমার খুব করে কাঁদতে ইচ্ছে করে।
তবে সময় করে কাঁদতেও পারি না।
বড় অনিয়মে আমার বাস তো;

তুমি ভালো থেকো
আর আমার মধ্য থেকো।
শুনো ভালোবাসি……………..

মোট পড়েছেনঃ ১,৫১০জন আজ পড়েছেনঃ ০জন

২২টি মন্তব্য

  1. গায়ের গন্ধ টা জানেন না, অথচ নিজেকে প্রাক্তন দাবি করছেন!!! বর্তমান জানতে পারলে কিন্তু মানহানির মামলা ঠুকে দেবে আপু😄😄

  2. তুমি কেমন আছো তা জানার অধিকার হয়তো নিয়ম মতো অন্য কোথাও হস্তান্তরিত হয়েছে……………
    আমি এখন প্রাক্তন কি না, তাই!

    প্রাক্তন দের এতোটা বঞ্চিত হতে হয় কেন ?
    যে কেমন আছ তা জানতেও বারণ !

    সুন্দর লিখা
    দুর্দান্ত

  3. যাই হোক তোমার নাম,ঠিকানা,এমন কি পরিচয় বদলেছে।
    বড় দায়/দায়িত্ব তোমার ঘারে…………….
    সে ঠিকানায় আমার চিঠি লিখা বারন।

    সমস্যা নেই চিঠি লেখার সব দুয়ার বন্ধ হলেও সোনেলার চিঠি বক্স খোলা আছে ২৪ ঘনটা। খুব ভাল লাগল পড়ে।

মন্তব্য করুন