তুমি এলে

সুরাইয়া পারভীন ৩১ অক্টোবর ২০১৯, বৃহস্পতিবার, ১০:৪৬:১১পূর্বাহ্ন একান্ত অনুভূতি ২১ মন্তব্য

তুমি এলে-
এই পড়ন্ত বিকেলে
একগুচ্ছ শুভ্র শিউলির সুভাষ নিয়ে!
বাড়িয়ে দিলে হাত চেয়ে বন্ধুত্বের অধিকার।
আমিও পারিনি ফিরিয়ে দিতে তোমায়,
কত সহজেই গ্রহণ করলাম তোমার প্রোপোজাল!
তারপর দু’জনেই উঠলাম মেতে-
একে অপরকে জানার নেশায়
আমার প্রতি তোমার কেয়ারিং,মিষ্টি শাসন
বার বার মুগ্ধ করছে আমায়।
আমি অধির আগ্রহে করছি অপেক্ষা-
তোমার মিষ্টি শাসনের।
ইচ্ছে করেই বার বার অবাধ্য হচ্ছি আমি।
মিষ্টি রেগে বলছো তুমি নাহ্!
আমাকেই করতে হবে তোমার গাইড।
তুমি এলে-
এই পড়ন্ত বিকেলে!
আমার পরম বন্ধু হয়ে,
মুগ্ধতার রেশ বারংবার দিচ্ছো ছড়িয়ে!
বেশ খুশি আমি বন্ধু প্রিয় তোমাকে পেয়ে,
এভাবেই ভালোবেসে শাসনে যতনে আগলে রেখো আমাকে।

৮৬৮জন ৭৬৫জন

২১টি মন্তব্য

মন্তব্য করুন