কথা দিলাম

 

হয়তো একদিন ফিরে যাবো-
তোর বুকের গভীরে প্রজ্জ্বলিত উন্মত্ত আগ্নেয়গিরির –
দরজাটা খুলেই রাখিস,
আমি তোর মুখপানে নিমগ্ন দৃষ্টি রেখে –
হাসতে হাসতে ঝাঁপিয়ে পড়বো ঐ অগ্নিগর্ভে।।

তুই শুধু তোর পাঁজরে জ্বলা লেলিহান অগ্নিকুন্ডের-
দোপাট্টার দেরাজটা খুলে রাখিস ।।

শুনেছি আজকাল নভেম্বরের বৃষ্টিতে ও নাকি-
বিমগ্ন উঠতি বয়সের কাপলরা ভিজতে ভালোবাসে,
আর জ্যৈষ্ঠের ভরা বাদলেও তুই-
নিজেকে আগলে রেখেছিলি ছাই-চাপা কয়লার উনুনে।।

আমি তৃষ্ণাকাতর হয়ে ছুটে গিয়েছিলাম ঐ
ভরা যৌবনা যমুনার উত্তর বাহুপাশে,
আর সলিল সমরে দেখি উদ্গিরীত লাভা’য়
সাঁতার কাটা কঙ্কালগুলো হাবুডুবু খেয়ে ফিরে যায় ।।

আমি ঠাঁই দাঁড়িয়ে থাকি তৃষ্ণার্ত হৃদয়ে –
যদি কখনও সুমিষ্ট নহর প্রবাহ বয়ে আসে সেই প্রতীক্ষায়।।

তবু আমি আসবো ফিরে- কথা দিলাম ,
আসছে বসন্তে ডালিয়ার পাপড়ি বেশে তোর আঙিনায় ,
তুই জ্বেলে রাখিস তোর সমস্ত অগ্নিশিখার কুন্ডলী –
আমি হাসতে হাসতে নিজেকে বিসর্জন দেবো
তোর সে বুকের অনলে।।

রচনা কাল ৩১/১০/২০১৭

Photo- collected from internet.

 

মোট পড়েছেনঃ ৯২৬জন আজ পড়েছেনঃ ০জন

২২টি মন্তব্য

  1. দরজাটা খুলেই রাখিস,
    আমি তোর মুখপানে নিমগ্ন দৃষ্টি রেখে –
    হাসতে হাসতে ঝাঁপিয়ে পড়বো ঐ অগ্নিগর্ভে।।

    ওরে ভাই – কি দুর্দান্ত

    কথা দিলাম
    অভিনব দুর্দান্ত সৃষ্টি । হাসতে হাসতে অনলে বিসর্জন।

    মুগ্ধ ভাই

  2. আজন্ম উত্তপ্ত আমি
    তৃষিত হৃদয়ে প্রেমের বীজ বুনে
    প্রতিনিয়ত প্রলয়ের প্রতীক্ষায় আছি
    তুই আসবি সুশীল শান্তির বারিধারা নিয়ে
    তৃপ্ত করবি আমার উত্তপ্ত তৃষিত হৃদয়
    অথচ তুই অন্য কারো পাঁজরে জ্বলা লেলিহান অগ্নিকুন্ডের-
    দোপাট্টার দেরাজটা খুলে রাখতে বলেছিস

    আরে বাহ,,,,কি দুর্দান্ত লিখেছেন 👏👏

    কবিতার মায়াজালে জড়িয়ে লিখে ফেলেছি কথা গুলো
    ধৃষ্টতা মার্জনীয়

  3. কবির সাহসের তারিফ করছি!
    তা অগ্নিকুণ্ডে ঝাঁপানোর আগে অগ্নি নিরোধক জ্যাকেটের কথা ভুলবেন না যেন!
    আর ঝাঁপ শেষে আমাদের একটু জানিয়েন, কেমনে কতটুকু ঝাঁপালেন/কাঁপালেন ঐ দেরাজে!
    চালু রাখুন, সাহসের কবি।

মন্তব্য করুন