এ-আলোর, আলো পৃথিবী থেকে -মুক্তি

মা-গো,,

পাইনি মা-গো আলোর গতি
তোমার হাতে আদর,
যেমন তুমি সৃষ্টি দিলে
তেমনি দিলে মরণ!
মা-গো অকারণে মৃত্যু বরণ
পাইনি পিতার স্নেহ,
মা-গো মৃত্যুটাই যে সফল হল
তুমি আমি ধন্য!
মা-গো দাদা দাদি লয়নি কোলে
লয়নি মাসী পিসী,
যাইনি মাগো পাড়াগাঁয়ে
খেলতে কুটুম, কুসুম লাতা!
মা-গো হয়নি শিখা মুষ্টি কথা
চলার মতো অভ্যাস,
মো-গো তোমার কোলে’ই ঝরে গেলো
সকল সুখের প্রভাত।

মোট পড়েছেনঃ ৭০৩জন আজ পড়েছেনঃ ০জন

২০টি মন্তব্য

  1. পৃথিবীর আলো দেখতে না পাওয়া অতৃপ্ত এক সন্তানের আর্তনাদ তুলে ধরেছেন। সেইসব সন্তানের আত্মাগুলো হয়তো এভাবে মনের আকুতি জানায়।

    শুভ কামনা দাদা 🌹🌹

  2. এ যে খুন
    বর্বরোচিত পার্ফেক্ট ক্রাইম-

    জানতে ইচ্ছে করে-
    কতদিন বয়সে মানুষ মানুষ হয় ?
    কতদিন বয়সে খুন হলে মামলা হয় ?

    সুন্দর লিখেছেন, ভিন্নতা।

  3. যেনো আজন্ম আলো দেখতে না পাওয়ার ব্যথায় ব্যথাতুর হৃদয়ের করুণ বিলাপ। আলো দেখতে না পারার দোষে সাজাপ্রাপ্ত পরিবার সমাজ চ্যুত এক আসামি।

    চমৎকার উপস্থাপন

    1. দিদি এই একি স্হানে আমি নিজেই রয়েছি
      দোষে সাজাপ্রাপ্ত এক পিতা হয়ে, না দেখার আকুতি বুকে লুকিয়ে।
      ধন্যবাদ দিদি অনেক অনেক শুভ কামনা আনন্দে থাকুক সকল পরিবার।

  4. আহা, কতো সন্তান এভাবে আকুতি করে ভূবনের আলো দেখার। সে আকুতি কবিতায় সুস্পষ্ট ভাবেই ফুটে উঠেছে। আল্লাহ এইসন অনাগত সন্তানের পিতা মাতাকে হেদায়েত দান করুন।

মন্তব্য করুন