মন্তব্য অসহায়ত্ব।

 

আমি একজন অতি নগন্য পাঠক। পাঠক হয়েই আছি। লেখা যতনা কঠিন তার চেয়েও কঠিন মনে হয় মন্তব্য দেওয়া। বা প্রতিউত্তর দেওয়া।

সময় সময় পড়তে ভাল লাগলেও মন মত মন্তব্য ইচ্ছা থাকা সত্বেও প্রকাশ করা অতি কঠিন আমার নিকট। মন বা পরিস্থিতি সঠিক ভাব প্রকাশে অনীহা দেখায়।

অনেক লেখা প্রচন্ড ভাল লাগে কিন্তু মন্তব্য লিখতে গেলেই যত ঝামেলা। সেই রকম মন ফুটলেও কলম চলেনা। কলমের ডগায় লেখা আসেনা।

হইতো বা এই যুক্তি শুধুই আমার । একমাত্র আমারই। মাঝে মাঝে কিচ্ছুই লাগেনা ভাল।  হয়তো আমি অক্ষম অযোগ্য হয়ে পড়ি। এই সময়টা নিজেকে খুব অসহায় ও নির্বুদ্ধি মান মনে হয়। কিচ্ছু মনেও আসেনা।

সর্বোপরি সবাই ভাল থাকুক। সবার মন উত্ফুল্ল হোক অহর্নিশ। সবার ভাল থাকা আমারও ভাল লাগা ও ভাল থাকা বজায় থাকে।

মোট পড়েছেনঃ ১,৯৬৪জন আজ পড়েছেনঃ ০জন

৩১টি মন্তব্য

  1. কোনো কিছু লেখার চাইতে মন্তব্য করা আমার কাছেও বেশ কঠিন মনে হয়। যা পড়লাম, বুঝলাম, তা আসলেই লেখাটির সাথে মিলেছে কিনা, বা আমি লেখককে সেটা বোঝাতে পারছি কিনা, এই টেনশন কাজ করে। 🙂

  2. ভাইজানেরতো দেখছি আমার রোগে ধরেছে..ইদানিং আমিও তাই।পড়া হয় সব লেখাই কিন্তু মন্তব্যের বেলায় সব উল্টাপাল্টা। সাথে থাকুন এবং আছেন এইতো বেশ। নতুন সংসারতো একটু ঝামেলা থাকবেই সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ।

    1. হ্যা বলতে পারছিনা, কারন মাঝে মাঝে নিজের প্রতি বিতৃষ্ণা আসে। কিছুই ভাল লাগেনা। আপনাকে ধন্যবাদ যখন যেরকম তখন সেরকম থাকাই ভাল।

  3. আমি এই ক্ষেত্রে আইসিইউর রুগী,
    শুভেচ্ছা আর ধন্যবাদের উপরেই আছি।
    মনের কথা বলেছেন।

    ধন্যবাদ,
    খানিকটা শুভেচ্ছা নিবেন।

  4. সত্যিই তাই মন্তব্য করা অনেক কঠিন।
    অনেক সুন্দর সুন্দর লেখা পড়ে যথার্থ মন্তব্য করতে না পারার অপারগতা আমারও আছে

  5. ভাইয়া নিজের নিয়ম মেনে, যা মন চায় করুন। চরিত্রের নিয়ম ভংগ করে মানসিক ভাবে ভালো থাকবেন না। জানি অনেকে আমার সাথে একমত হবেন না, তবে যেটা কিনা স্বভাবের সাথে যায় না সেটা করা বেশী কষ্টকর।

মন্তব্য করুন