বিশ্বপ্রেমিকের প্রেমকাব্য!

হাজার বছর আগে আজকের এই দিনেই কড়ি ও কোমলের প্রেম আস্বাদন করার লোভে সেদিন বেড়িয়ে পড়েছিলাম দিগন্তের পাণে। আর ঠিক আজকের এই দিনেই আমি প্রেমিকরুপে আবির্ভূত হয়েছিলাম। আমি স্বর্গ দেখেছি, নরক দেখেছি, দেখেছি দেবতা ও মানুষের মেলবন্ধন। তবু পিপাসার্ত মনের ক্ষুধা মেটেনি সেদিনতক। শপথ নিয়েছিলাম- আমার প্রেম চাইই চাই, স্বর্গীয় নিগুড় প্রেম।

প্রেম সাধক বলেই আমার প্রেমসাধনায় ভোগলালসার উদ্দীপকগুলোকে দলাইমলাই করেছি, দেহভোগ কামনাকে দিয়েছি বিসর্জন। মুগ্ধ থেকেছি লাবণ্যময়ী মুখের সৌন্দর্যে। আমার স্থুল রক্তমাংস দেহ ভাবের এক বৃহৎ ভাবের অপার্থিব আলোককে ম্লান করে মন্ডিত হয়েছে অপরুপ মাধুর্যে!

ভরা যৌবন যখন বিশ্ব রঙিন, আমার চোখেও খেলা করেছিল বিশ্বপ্রকৃতির অপার লীলা। আমার হৃদয়াবেগ উদ্দাম নৃত্যে আপ্লুত হয়ে প্রেম অনুরাগে কেলী করেছে বারংবার। আমার প্রেমসংগীতের মোহে অবশেষে মানবাত্মার সে স্বর্গীয় প্রেম নেমে আসে মর্ত্যে, আমার নিউরনের অনুরণনে।

শিউলি মালা খোঁপায় বেঁধে শিশিরকণার আগমনী স্পর্শে আমার শৃঙ্খলিত বাহুডোরে বয়ে চলে মুক্তির সুবাতাস। নন্দনের সে ফুলকে কি করে ধূলায় মিশে যেতে দেই? আমি প্রেমসাধক, বোকাতো নই! সেতো আমার দেহভোগের বস্তু নয়, সে আমার তারকাময়ী পবিত্র বিবসনা সৌন্দর্যমূর্তি।

আজ আমি পুর্ণতায় আচ্ছন্ন, আমার মনে সীমাবদ্ধ প্রেমের অতৃপ্তি বেদনা আর নেই। নবপল্লবের মতো হৃদয়ের বিস্মৃত বাসনাগুলি প্রস্ফুটিত করে সে আমাকে দিয়েছে পূর্ণতা, প্রাপ্তির মহাসমুদ্রকে আঁজলাভরে মিটিয়েছে আমার প্রেমতৃষ্ণা। ধন্য তুমি হে বালিকা!

শিশিরকণা, তুমি ইন্দ্রিয়জ মিলনের উর্ধ্বে। তুমি ঐশ্বরিক প্রকৃতির সৌন্দর্যে নিজেকে প্রকাশ করে পরমমনোহর কাব্যরুপে আমাকে করেছ আলিঙ্গন। আমি বসন্ত সমীরণে প্রেমসাধনার কাব্য লিখছি আজ। হতে চেয়েছিলাম প্রেমসাধক, অথচ হয়েছি প্রেমকাব্যের লেখক।

আজকের এই দিনেই হাজার বছরের অতৃপ্ত বাসনাকে কড়ি ও কোমলের বিনি সুতোর মালায় গেঁথে সাধক থেকে তুমি আমাকে করেছ প্রেমিক, বিশ্বপ্রেমিক। প্রেমসংগীতের মূর্ছনায় মোহাচ্ছন্ন হোক সকল প্রেমিক, সব সাধকেরা সাধু থাকে রুপান্তরিত হোক প্রেমিকরুপে।

পদ্ম-কোরকের একরাশ ভালবাসা হে বালিকা।

ছবিঃ আমার ক্লিক

মোট পড়েছেনঃ ৭৯৬জন আজ পড়েছেনঃ ০জন

২২টি মন্তব্য

  1. প্রেমতো এমনই হয়। স্বর্গীয় স্নিগ্ধতায় মন পূর্ণ হয়ে উঠে, আর কিছু চাওয়ার থাকেনা, থাকেনা কোনো অতৃপ্তিবোধ। যার আগমনে সুখ ছুঁয়ে থাকে সারাক্ষণ, যার ভালোবাসা, যাতনা সবই হৃদয়-মন্দিরে নিবেদিত হয়, সেইতো হয় প্রেম। শত আরাধনার একমাত্র আরাধ্য সে।

    আজ আপনার ভালোবাসা পূর্ণতা দিবস ছিলো বুঝি!!
    স্বরনীয় দিনটিকে সুন্দর করে উপস্থাপন করলেন।
    বেঁচে থাকুক এই প্রেম, ভালোবাসায় ভরে থাকুক মন-আঙিনা 🙂

    শুভেচ্ছা ও শুভ কামনা অফুরান 🌹🌹

    1. হ্যা আফামনি, আজ ভালোবাসার পূর্ণতা দিবস ছিলো আমার ☺

      যার জন্য এ জীবনের অপ্রাপ্তি বলে আর কিছু নেই। মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।

  2. উৎসবের এমন আমেজ থাকুক মনে প্রতিক্ষণ বিশ্ব প্রেমিদ্বয়ে বছরান্তে আমরা বিনি সূতোর মালায় সিক্ত করব সু-স্বাগতমে।
    অবশেষে বলব
    পদ্ম-কোরকের একরাশ ভালবাসা হে বালক-বালিকা।

  3. প্রেম হচ্ছে প্রতিমূর্তী স্বরূপ।
    প্রেমের প্রতিমূর্তীকে যত সাজাবে ততো রূপ ও মনেরমিলন ঘটবে।
    আবেগ ব্যতীত মনেরমিলনে যে প্রেম সৃষ্টি হয় সে প্রেম শ্রেষ্ট।
    আপনাদের প্রেমে আসুক স্বর্গীয় সুখ।
    অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইলো দাদা।

  4. হতে চেয়েছিলাম প্রেমসাধক
    হয়ে গেলাম প্রেমকাব্য লেখক।//
    পুরো প্রেমকাব্যে প্রকাশিত বিশ্বপ্রেমিকের প্রেমানুরাগ।
    পদ্ম-কোরকের একরাশ ভালবাসা হে বালিকা //
    বালিকাকে নিয়ে আপনার জীবন সফল প্রেমময় হয়ে থাকুক আরো হাজার বছর। শুভ বিবাহ বার্ষিকী র সার্বিক মঙ্গলময় শুভেচ্ছা শুভ কামনা।

  5. লেখা ছন্দে বর্ণে শব্দে গাঁথুনিতে উচ্চমার্গের হয়েছে। উপমাগুলোও সুন্দর। সবমিলে অসাধারণ প্রেমের উপাখ্যান।
    শুভ কামনা।

  6. ছেলেরা নিজের ভালোবাসার প্রকাশ একটু কম করে। আমার দেখা মতে আর কি। আপনাকে ব্যাতিক্রম দেখলাম। সবাই প্রেমিকা, হারানো বা না পাওয়া প্রেমে ব্যাস্ত। বউকে ভালোবাসি তা প্রকাশ্যে বলতে চায় না।
    দোয়া করি আজীবন ভালোবাসাময় জীবনযাপন যেন হয়।

    1. ভালোবাসার প্রকাশে আবার কিপ্টেমী কিসের তাইনা আপু? যাকে মনেপ্রাণে ভালোবাসি তার কথা সবাই জানুক এটাই চাই। আমার জীবনের একমাত্র প্রেমিকা তাকে তার ভালোবাসাকে লুকিয়ে রাখার মত মন আমার যে নয়!!

      আপনার জন্যেও শুভকামনা আপু।

মন্তব্য করুন