অরুনীমা

ধোয়া উড়া নিকোটিনে অন্ধকার রেডিং রুম
জানালার গ্লাসে জমে উঠা কিছু শিশিরবিন্দু!
জলোচ্ছ্বাসের মত ধেয়ে আসছে মৃত্যুর মিছিল
অদ্ভুত বেনামী চিরকুটে রক্তিম আমার নাম।
হয়তো কোনো একদিন বেসরকারি টিভি চ্যানেলে
নিউজ হবে আমি আর নেই!
তারপর,শহর জুড়ে মিছিল, মিটিং
আর ভাঙচুরে দাউ দাউ করবে মৃত্তিকা!
সাদা কাফনে মুড়ানো আমাকে দেখে
হাউমাউ করবে মা বাবা এবং কিছু অপরিচিত মুখ।
প্রিয় মানুষটাও মন খারাপ নিয়ে লিখে দিবে
ওপারে ভালো থেকো!
প্রিয় অরুনীমা,
প্রচন্ড অভিমান আর অভিযোগ নিয়ে
কিছু লাশ ওপারে ভালোই থাকে!!

রচনাঃ ৯ অক্টোবর ২০১৯

মোট পড়েছেনঃ ১,০৯৬জন আজ পড়েছেনঃ ০জন

৯টি মন্তব্য

  1. কবিতার শুরুটা কেমন যেন ছবির মত। বর্ননা পড়ে চোখে ভাসছিলো ছবির মত একটা দৃশ্য। শেষে এসে দেখি মৃত্যুর প্রহরা। ভালো লাগলো রিডিং রুম থেকে দাফন পর্যন্ত কাব্যখানি।

  2. প্রত্যেকটা লাইন অনবদ্য।

    প্রিয় অরুনীমা,
    প্রচন্ড অভিমান আর অভিযোগ নিয়ে
    কিছু লাশ ওপারে ভালোই থাকে!!

    এপারের কিছু জীবন্ত লাশ ভালো থাকে

মন্তব্য করুন