সা দা মা ঠ…..
জীবন মানেই তো গল্প,আর গল্প মানেই তো জীবন।
হঠাৎ করে’ই
বন্ধ হলো নিঃশ্বাস আমার
থমকে গেলাম আমি,
থেমে গেলো কলম আমার
লেখার অনুভূতি!
লেখতে বসে হয়নি লেখা
হঠাৎ করে’ই আসে,
কিছু কথার গল্প আমার
ব্যথার জলে ভাসে!
হঠাৎ করে’ই থামবো আমি
থমকে যাবে জীবন,
শেষ লিখাটাই হবে আমার
স্মৃতির অনশন!
থামবে আমার লেখার গতি
থেমে যাবে কলম,
ডাইরি’টা মোর থাকবে পড়ে
স্মৃৃতির নিমন্ত্রণ!
হঠাৎ করে’ই তোমায় পাওয়া
তোমার অনুভূতি,
তুমি শুধু থমকে পড়ে
সত্যের পরিনিতি!
মোট পড়েছেনঃ ৮৪৬জন
আজ পড়েছেনঃ ০জন
লেখতে বসে হয়নি লেখা
হঠাৎ করে’ই আসে,
সহমত ❤❤❤
ধন্যবাদ দাদা, শুভেচ্ছা সহস্র কোটি।
শুভেচ্ছা অহরনিশ
বেশ সুন্দর উপলব্ধি
অজস্র ধন্যবাদ দাদা, শুভেচ্ছা রইলো।
জীবনের উপলব্ধি একেকজনের কাছে একেক রকম। অনেক সুন্দর করে বর্ননা করেছেন।
হু -ঠিকই বলেছেন দিদি,
হু- ঠিকই বলেছেন দিদি –
জীবনের উপলব্ধি একেকজনের কাছে একেক রকম!
ধন্যবাদ দিদি অনেক অনেক শুভেচ্ছা রইলো।
এটা যেন আমার বেলায়ও প্রযোজ্য।
জীবন দীর্ঘজীবি হোক এই কামনা করি,
স্মৃতির অনশন দূর বিদেশে চলে ঝাঁক ।
ধন্যবাদ দাদা শুভকামনা রইলো।
বাস্তবতার কাছে আমরা অসহায়। হঠাৎ করেই থেমে যেতে, থামিয়ে দেয়া হয়। এরই নাম জীবন।
হুম – সত্যি বলছেন দিদি,
বাস্তবতার কাছে আমরা অসহায়।
ধন্যবাদ দিদি শুভেচ্ছা রইলো আনন্দ ভালোবাসায়।
না, একটুও থেমে যাবেন না! সোনেলার পাঠক তাহলে এতো সুন্দর লিখা পাবে কই? আপনি বেঁচে থাকবেন সবার মাঝে বহুদিন।
শুভকামনা!
দিদি অশীর্বাদ করবেন,
ধন্যবাদ দিদি অজস্র বার ভালো থাকুন সবা সময় শুভ কামনা রইলো।
ঠিক আমাদের সবার নিয়তি এরকমটাই।নিয়তির কাছে আমরা সবাই অসহায়।
অনেক ভালো লাগলো লেখা।
শুভেচ্ছা দিদি, অনেক অনেক ভালো লাগা রইলো।
ভালো থাকুন সব সময় শুভ কামনা।
জীবন হয়তো চলতে চলতে থেমে যাবে,
কলমের আচঁড়ে রয়ে যাবে স্মৃতি কথা।
ভালো থাকবেন।
ধন্যবাদ, ভালো লাগা ও ভালোবাসা রইলো