নাজমুল হুদা’র চারটি অনুকবিতা

(১)

প্রেমিক প্রেমিকার গল্প
__নাজমুল হুদা

তোমরা একেএকে অবহেলায় ফেলে গিয়ে
আমাকে দিন দিন প্রেমিক হয়ে উঠা শিখাচ্ছো।

একদিন অচেনা কেউ আমার প্রেমিকা হবে;

সেদিন আমি পরিণত ভালোবাসা প্রয়োগ করে
জীবনে প্রেমিক হয়ে উঠার ঋণ শোধ করবো।

(২)

যুগল
__নাজমুল হুদা

সাময়িক ত্রুটিতে সাময়িক ছুটি
বার্তা বিচ্যুতিতে কথা অব্যাহতি।

ধৈর্য্য পরম্পরায়-
এক যুগল মানবাত্মা কুঁড়ায় সুখ্যাতি।

(৩)

ধর্ষক
__নাজমুল হুদা

অবিশ্বাসী আমি পুরুষের পুনঃজন্মে;

যদি হয় এমন
জন্ম তাঁর; প্রাণীর নিষিদ্ধকরণ ভ্রূণে।

(৪)

মনচিত্র
__নাজমুল হুদা

কারণ;
সীমান্তে থাকা অবহেলার গুলিতে
ধারণ;
কুয়াশা মোড়ানো সজীব কফিনে।

মোট পড়েছেনঃ ১,৬১৪জন আজ পড়েছেনঃ ০জন

১৮টি মন্তব্য

  1. অনুকবিতা গুলো ভালো হয়েছে।

    প্রতি কবিতার নীচে নিজের নাম আলাদা লেখাটা দৃষ্টিকটু দেখাচ্ছে। এটা ঠিক করলে ভালো হতো।

    মনচিত্র না মানচিত্র? দুটি নামেই সুন্দর অর্থ আসে। তুমি কোনটা বুঝিয়েছো বললে ভালো লাগতো।

    শুভ কামনা 🌹🌹

  2. অনুকবিতাগুলির মধ্যে ধর্ষক ভালো লেগেছে। প্রতিটি যে নাজমুল ভাইয়ের লেখা সেটা আমরা জানি। তাই সবগুলি পর্ব লিখে সবার শেষে নামটা লিখলে পড়তে ভালো লাগে। সামনে যেন পড়তে পারি সেই সুযোগটা করে দেবেন।

মন্তব্য করুন