তোর বুঝি আর দুঃখ নেই?

তোর বুঝি আর দুঃখ নেই?
মনের কোণে বিষাদ নেই?
তিক্ততারও লেষ বুঝি নেই?
অনামিকার স্মৃতিটুকু ? তাও বুঝি নেই?

আপন থেকে পর হলি তাই-
জানতে বড় ইচ্ছে হয়;
সেইতো তুই চলেই গেলি-
কোন দোষেতে দুঃখ দিলি?
কোন সুখে বল এই বুকেতে –
দীর্ঘশ্বাসের অনল হলি?
কোন মোহেতে আপন হাতে
নিভিয়ে দিলি দীপাবলী?

তোর বুঝি আর দুঃখ নেই?
রঙ চটা সেই বিকেলও নেই?
ভালোবাসার দীপ নিভিয়ে-
আজ বুঝি তুই অনেক সুখী?

মোট পড়েছেনঃ ৮০২জন আজ পড়েছেনঃ ০জন

১৮টি মন্তব্য

  1. আপন থেকে পর হলি তাই-
    জানতে বড় ইচ্ছে হয়;
    সেইতো তুই চলেই গেলি-
    কোন দোষেতে দুঃখ দিলি?
    কোন সুখে বল এই বুকেতে –
    দীর্ঘশ্বাসের অনল হলি?
    কোন মোহেতে আপন হাতে
    নিভিয়ে দিলি দীপাবলী?

    ——- ——- —– চমৎকার।

    1. যা কিছু দুঃখ ব্যাথা “আছে” তা নিতান্তই আমার নিজের। তাই “আছে” লিখতে গেলে নিজের কথাই লিখা লাগবে। বনলতা দির কথা রাখতে তবুও লিখবো ।
      ধন্যবাদ। ভালো থাকুন।

    1. আইডি থাকলে আমাকে দেখে ক্লোজ করে ভাগতো অথবা আমাকেই ভাগানোর ব্যবস্থা করে ফেলতো মনে হয়।
      ধন্যবাদ শুন্য আপনাকে। শুভেচ্ছা।

মন্তব্য করুন