ভালো নেই!

ভালো আছি বলি
কিন্তু ভালো নেই!
ভিতরে হতাশার জং লেগেছে
তাজা দীর্ঘশ্বাস
ভালোবাসা বিলীন হয়ে
এখন কুয়াশা!
চোখে উদ্বেগের কালি
সারা দেহে ধূলির ঝড়
হৃদয়ে গোলযোগ
কোলাহল আর মিছিল
বিক্ষুব্ধ শ্লোগান আর হরতাল
ব্যস্ততা ছেড়ে পথচারী থমকে আছে!
অনাহারী, দুর্ভিক্ষের মুখ আমি!
ভিতরে উন্মাদনা,অস্থিরতা!
ভালো আছি বলি কিন্তু ভালো নেই!

মোট পড়েছেনঃ ১,৯৯৮জন আজ পড়েছেনঃ ০জন

১৬টি মন্তব্য

  1. মুখে ভালো থাকার মুখোশ লাগিয়ে বলি, ভালো আছি।
    যেভাবে আছি আমরা, তাতে ভালো থাকা যায় না।

    কবিতাটি একটু বেশিই ভালো হয়েছে,
    শুভ কামনা।

  2. যেমনই আছি বলতে হবে ভালো আছি
    এ যেন বলার জন্যেই বলা,
    জীবনের অসংলগ্ন পথে
    ভালো আছি বলার নিত্ত ছলে
    ভালো নেই ভুলে থাকা…

    শুভ কামনা 🌹🌹

মন্তব্য করুন